বুধবার , ৪ আগস্ট ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চিত্রনায়িকা পরিমণি র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৪, ২০২১ ৬:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।, আজ বুধবার (৪ আগস্ট)  বিকেল ৩টার দিকে তার বাসায় অভিযান শুরু হয়।

দেখা যায়, পরীমণির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান করছেন। তার বাসাটি ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমণি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করে তাকে আটক করেন। তবে কি কারনে তাকে আটক করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

র‌্যাব সদস্যরা ভিতরে প্রবেশের আগে ফেসবুক লাইভে এসে পরীমণি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এদের চেহারা কেমন জানি এরা কারা বুঝতে পারছিনা।

পরীমনি বলেন, পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে। লাইভে থাকা অবস্থায় তার পরিচিত কাউকে বলছেন বনানী থানায় কল দিলাম কোনো সাড়াশব্দ নেই। ডিবি অফিসে ফোন করে জানলাম তাদের কেউ আসেনি। আমাকে সহযোগিতা করো, আমি মরে গেলে তোমারা আসবা।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

নবিউল হক: বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসারের শেষ বিদায়

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

দিনাজপুরের গৃহবধূ থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে: বেগম খালেদা জিয়ার অনন্য রাজনৈতিক যাত্রা

বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কপালে কোপ

বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কপালে কোপ

ডিএমপির ওয়ারী ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি

ছাত্রজনতা হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা কালাপাপ্পু প্রকাশ্যে, পুলিশের নীরবতা প্রশ্নের মুখে

মিরপুরে চাদা দাবি ও মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দুর্নীতি হলেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী