বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১৬, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ

সৈয়দপুর প্রতিনিধি: প্রকাশ ১৬ জুলাই ২০২৫

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে এতে যোগ দেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল জুবায়ের বাবু। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই সরকারের ছত্রচ্ছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন ধারাবাহিকভাবে মব তৈরি করে দেশে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী।

তারা আরও বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পিছিয়ে দিতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে সকল ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রাইভেট বীচে খুন, আতঙ্কে পর্যটকরা

দলবাজির পেটোয়া এবার শিক্ষার কাণ্ডারি?

কটিয়াদীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী আহত: ফায়ার সার্ভিসের অভিযানে প্রাণে রক্ষা, ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১০ কোটি টাকা জরিমানার দাবি

কোটিপতি স্কুলে কোটি টাকার অনুদান, গরিবের প্রাণ গেলে মেলে কি এমন সহানুভূতি?

পল্লবীতে রাজউকের নকশা বহির্ভূত ভবন: ফুটপাতে পিলার গেড়ে ক্ষমতার দাপট!

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

রাজধানীতে যানজটের করাল গ্রাস: সড়ক ও ফুটপাত দখলের উৎসব

শিশু গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা,বাড়ীর ম্যানেজার গ্রেফতার

শাহবাগে ককটেল ছুঁড়ে পালানো সেই ছাত্রলীগ কর্মী মিরপুরে ছাত্রদলের হাতে আটক

মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের জরিমানা ও উচ্ছেদ অভিযান