মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোঃ মোরশেদ আলম

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

সাবেক ওসি মোকাম্মেল হক বদলি হয়ে সংযুক্ত হলেন সদর দপ্তরে, তদন্ত কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে রূপনগরের দায়িত্ব নিলেন মোরশেদ আলম

রাজু আহমেদ | প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাম্প্রতিক এক অফিস আদেশে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, রূপনগর থানার সাবেক ওসি মোঃ মোকাম্মেল হক-কে বদলি করে সংযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সংযোগ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ মোরশেদ আলম, যিনি পূর্বে ওয়ারী থানার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিএমপি সদর দপ্তর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া মোরশেদ আলমকে পদোন্নতি দিয়ে রূপনগর থানার নতুন ওসি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্ব পাওয়া মোরশেদ আলম তদন্ত কার্যক্রমে দক্ষতার জন্য পরিচিত। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে রূপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে এবং জনগণ কার্যকর সেবা পাবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাঙলা ক‌লেজে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক জাফরসহ দুজন

পল্লবী-রূপনগরে নেতৃত্ব শূন্যতা, পূর্ণাঙ্গ কমিটি কবে? তৃণমূলে বাড়ছে জল্পনা

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের জন্য বিএনপির দরজা উন্মুক্ত: রিজভী

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকায় নিয়োগ পেলেন আজিজুল ইসলাম

পল্লবীতে এক্স-স্বামীর গুলি: এলাকায় আতংক

বিএনপি কর্মী নিজাম উদ্দিনের বিরুদ্ধে অনিয়মসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

আ.লীগ নেতা বাবুকে টার্গেট করা গুলি বোনের মাথায়? ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুনের রহস্য ঘনীভূত

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মিরপুর প্রেসক্লাবের মানববন্ধন

এস আই আকবরকে আমাদের প্রয়োজন, সকল ইমিগ্রেশনে চিঠি: বনজ কুমার