মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপি কর্মী নিজাম উদ্দিনের বিরুদ্ধে অনিয়মসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২৮, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

 রাজু আহমেদ; আপডেট- ২৮ জানুয়ারি ২০২৫ইং 

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৯২ নম্বর ওয়ার্ডের নেতা মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখা।

গত ২৫ জানুয়ারি যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে নিজাম উদ্দিনকে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজাম উদ্দিন এর আগে আওয়ামী লীগ নেতা চাঁদাবাজ লতিফ মোল্লার ঘনিষ্ঠ ছিলেন এবং তাঁর সঙ্গে থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। এলাকাবাসীর দাবি, ৫ আগস্টের আগে তিনি দুয়ারীপাড়া এলাকায় জমির কাগজপত্র জালিয়াতি করতেন এবং যাঁরা বাড়ি নির্মাণ করতে চাইতেন, তাঁদের কাছ থেকে সুবিধা আদায় করতেন। না দিলে লতিফ মোল্লার বাহিনীর মাধ্যমে বিভিন্নভাবে হয়রানি করতেন।

এখন বিএনপির নেতা হয়ে নিজাম উদ্দিন নাকি আগের সেই অনিয়মের ধারা বজায় রেখেছেন। অভিযোগ রয়েছে, ওয়াকফ ও অন্যান্য প্লটের নির্মাণাধীন ভবনগুলোতে কাজ করতে চাইলে ঠিকাদারদের তাঁর অনুমতি নিতে হয়, না হলে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।

এলাকায় তিনি “ওসি মোকাম্মেলের ভাই” হিসেবে পরিচিত এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজ লতিফ মোল্লার সঙ্গে থেকে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এখন বিএনপির নেতার পরিচয় ব্যবহার করে একই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান: ২২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ায় ভুয়া টিভি ও পত্রিকার সাংবাদিক নিয়োগ বানিজ্যে: আটক-৮

মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান, জাতীয়করণে অগ্রাধিকার

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন

নিরাপদ উড্ডয়নে নতুন বার্তা: বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর

মিরপুরে গার্মেন্টস শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ধামরাই চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামী গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বীর মুক্তিযোদ্ধা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রণী নেতা এস এম আহসানউল্লাহ আর নেই