শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে ছুরিসহ কিশোরকে আটক করে ট্রাফিক পুলিশে দিল জনতা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২২, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

রাজু আহমেদ: ২২ মার্চ ২০২৫

রাজধানী ঢাকার পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ এলাকার সেতারা কনভেনশন হলের সামনে ছুরিসহ এক কিশোরকে ছিনতাইকারী সন্দেহে আটক করে পুলিশ ট্রাফিক সার্জেন্ট কর্তৃক সোপর্দ করে জনতা।

আজ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চালানো গাড়ি চেকিংয়ের সময় জনতার রসানলে পড়ে সৈয়দ সৌমিক আদ্রিব আরিফ হাতেনাতে আটক হন।

আটককৃত বয়স ২৭ বছর এবং তার পিতার নাম সৈয়দ নাসির উদ্দিন আহমেদ। তিনি পশ্চিম আরামবাগ আবাসিক এলাকার সেকশন ৭, সি/১৬ নম্বর বাসিন্দা। পুলিশ তার সাথে থাকা মালামাল জব্দ করে এবং ভিকটিমকে পল্লবী থানায় হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সিটি পুলিশের এই ধারাবাহিক অভিযান অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা দিয়ে দিচ্ছে যে,  আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের কোনো মূল্যে ছাড় দেবে না।

এমন ঘটনা সমাজে শান্তি প্রতিষ্ঠা ও অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের আরও সজাগ ও সচেতন করতে সাহায্য করবে। পুলিশ জনগণকে সতর্ক করেছে যে, নিরাপত্তার বিষয়ে তাঁদের যেন কোনও আপস না হয় এবং যেকোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ জানাতে হবে।

পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, আজ সকালে ট্রাফিক পুলিশ সদস্যরা ছুরিসহ একজন’কে আটক করে থানায় দেয়, মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদিকে গুলি: অভিযুক্তরা অধরা, ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

রূপনগরে খোলস বদলে সক্রিয় আওয়ামী দোসরদের আনাগোনা, আতঙ্কে স্থানীয়রা

হাজার হাজার টাকা দিয়ে নিম্নমানের কার্ড দিচ্ছে বিআরটিএ

রূপনগরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল একাধিক ভবন, নিহত ১৬, আহত ২

রূপনগরে জমি দখলে মোস্তাকের নতুন প্রতারণা

পল্লবীতে মাদক ব্যবসায়ী মামুন ও মোমিনুল গ্রুপের গুলাগুলিতে নিহত হলেন আয়শা

এন’সি’সি ব্যাংকের ম্যানেজার ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কাফরুলে বাইকারকে ইট দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাই: মূল পরিকল্পনাকারী কালু গ্রেফতার

মিরপুরে চাদা দাবি ও মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার