শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা–১৬ তে পরাজয়ের পর বিএনপিতে ক্ষোভ: “হারেনি, হারানো হয়েছে”

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ত্যাগী কর্মীদের বঞ্চনার কথা বলছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা–১৬ আসনের নির্বাচনের ফল ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণার অভাব, ভুলভাবে দায়িত্ব বণ্টন এবং ত্যাগী কর্মীদের উপেক্ষা করার কারণেই এই পরাজয় এসেছে।

যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, বিএনপি নেতা কামাল, সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দল আনোয়ার, আবির ও মোটা সুমনের ওপর ক্যাম্প ২ ৩ ও ৫নং ওয়ার্ড পরিচালনার দায়িত্ব থাকলেও তারা সাধারণ ভোটারের কাছে যাননি। বাসা–বাড়িতে গিয়ে ভোট চাওয়া বা কর্মীদের সংগঠিত করার পরিবর্তে তারা প্রার্থীর সঙ্গে ছবি তোলা ও খরচ নেওয়া নিয়েই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। যাদের নামে টাকা দেওয়া হয়েছে, সেই টাকার হিসাব প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

আরও অভিযোগ করা হয়, বিভিন্ন কেন্দ্র ও এলাকায় প্রকৃত কর্মীদের বাদ দিয়ে অপরিচিত এবং ভিন্ন রাজনৈতিক ধারার অনুসারীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে দীর্ঘদিনের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীরা কোনো দায়িত্ব পাননি এবং মাঠে কার্যকর সংগঠন গড়ে ওঠেনি।

ক্ষোভ প্রকাশ করে একাধিক কর্মী জানান, তারা রাতভর কেন্দ্রের সামনে পাহারা দিলেও ভেতরে ঢোকার সুযোগ পাননি। ছাত্রদল ও যুবদলের অনেকেই নিজ খরচে কাজ করেছেন, কিন্তু তাদের সরিয়ে রেখে সুবিধাজনক লোক বসানো হয়েছে—যাদের অধিকাংশকেই ভোটাররা চিনতেন না।

নেতাকর্মীদের আরও অভিযোগ, অনেক এলাকায় বাসা–বাড়িতে গিয়ে ভোট চাওয়াই হয়নি এবং প্রচারণা কার্যত সীমাবদ্ধ ছিল কাগজে–কলমে। যেখানে বিপুল ভোটে জয়ের আশা করা হয়েছিল, সেখানে অপরিচিত একজন প্রার্থীর এগিয়ে যাওয়া সংগঠনের ভেতরের ব্যর্থতার প্রমাণ বলে মনে করছেন তারা।

এদিকে নির্বাচন শেষ হলেও সড়কে এখনো কিছু ক্যাম্প থাকায় সেগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষায়, “এই নির্বাচন হারেনি, হারানো হয়েছে”—এমন ধারণাই এখন এলাকাজুড়ে আলোচনায় ঘুরছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শক্তিশালী সিন্ডিকেটঃ দুদদকের নোটিশ

পল্লবীতে বসুমতি পরিবহনে আগুন

মা মেয়েকে পাচারকারী চক্র মামা ভাগিনা গ্রেফতার

পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিকশা চালকদের জন্য ‘পোশাক ট্যাক্স’: মিরপুর ডিওএইচএস-এ ঢুকতেই গুনতে হচ্ছে ৮০ টাকা!

ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অনশন কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বেগম মেহেরুন্নেসা হক

গাবতলী পশুর হাটে কঠোর নিরাপত্তায় র‍্যাব, গুজব ও জাল টাকার বিরুদ্ধে সতর্কবার্তা

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী হাসান অস্ত্রসহ গ্রেফতার