রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১২, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

রাজু আহমেদ; রবিবার ১২ জানুয়ারি ২০২৫ইং,

ঢাকা; ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন। মরহুম কমিশনার হাসান উল্লাহর স্ত্রী ও সন্তানেরা শীতবস্ত্র বিতরণে অংশ নেন।

অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়। শীতবস্ত্র নিতে আসা মানুষেরা লাইন ধরে আনন্দের সঙ্গে উপহার গ্রহণ করেন। বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি সোয়া ৪টায় শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন, “মরহুম কমিশনার হাসান উল্লাহর আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের মাঝে স্বস্তি ফিরে আসুক এবং বিএনপি যেন ক্ষমতায় ফিরে এসে মানুষের কল্যাণে কাজ করতে পারে।”

বিশেষ অতিথিরা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের জরিমানা ও উচ্ছেদ অভিযান

বিএনপি নেতা নাজিম দেওয়ানের ইফতার আয়োজন

বনশ্রীতে ইভটিজিংয়ের ঘটনা: নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

জাফর ইকবালের “দিশা”

শেখ সেলিমের পথেই হাঁটছেন বাবর?

ছাত্রী নিপীড়নে ছাত্রলীগ নেতা:পুনর্বাসনের নামে ধর্ষকদের স্বর্গ বানাচ্ছে রাজনীতি?

নাখালপাড়ায় এলাকাবাসীর সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারে

কাউন্সিলরের গাড়ী চাপায় শিশুর মৃত্যু; মামলায় নেই চালকসহ মালিকের নাম

তৃতীয় সন্তানের বাবা হবেন-সাকিব আল হাসান

তৃতীয় সন্তানের বাবা হবেন-সাকিব আল হাসান

গাজীপুরে দুই সাংবাদিকের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিরপুরে ক্ষুব্ধ মানববন্ধন