বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নবিউল হক: বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসারের শেষ বিদায়

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিবেদক: ২ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জ জেলার রাজপাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) এ এফ এম নবিউল হক মারা গেছেন।

রবিবার বেলা ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এইম এইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন বাদ আছর রাজপাট গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি), কাশিয়ানী, গোপালগঞ্জ মুনমুন পাল এর উপস্থিতিতে কাশিয়ানী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কাশিয়ানী উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। বীর মুক্তিযোদ্ধা এ এফ এম নবিউল হক মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

পল্লবীতে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ পালাল আসামি, আহত ৪

মাইলস্টোন স্কুলে আগুন: শতাধিক শিশুর লাশের খোঁজ নেই, বাতিল যুদ্ধবিমানে পাইলটের মৃত্যু ঘিরে প্রশ্ন

পল্লবীতে এক্স-স্বামীর গুলি: এলাকায় আতংক

মিরপুরে জাতির পিতার শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন বছরে কেজিতে ভর্তি ২০ হাজার, মাসে বেতন ২৭০০

৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের স্মৃতি উদযাপন ও জুলাই সনদ উৎসব: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে বিশাল সমাবেশ

প্রয়াত সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট ফ্রিজ

অস্ত্রধারী কিশোর গ্যাং ও সন্ত্রাসের ঘাঁটি পল্লবী

পল্লবীতে মেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা: পুলিশ কি নতুন মৃত্যু দেখতে চায়?