বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

রাজু আহমেদ:

দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র-জনতাও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি রোধে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাহারায় নেমেছেন।

রাত জেগে টহল দিচ্ছে যুব সমাজ, ছাত্র-জনতা এবং স্থানীয় বাসিন্দারা। তারা নিজেদের এলাকায় সতর্ক অবস্থানে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। মিছিল-মিটিংয়ে তারা ডাকাতদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন— “দেশবাসীর ভয় নাই, ছাত্র জনতা ঘুমাই নাই”।

স্থানীয় বাসিন্দারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা এলাকায় অপরাধ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলছে। শহর থেকে গ্রাম— সর্বত্রই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অপরাধীরা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাধারণ জনগণের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজন অপরাধীদের পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী আশাবাদী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে চুরি, ডাকাতি ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে। নিরাপত্তা নিশ্চিতে ছাত্র-যুবকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশবাসীর মনে আস্থা ও সাহস যোগাচ্ছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দলের ভাবমূর্তি নষ্ট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় কঠোর সিদ্ধান্ত

পূর্ণাঙ্গ কমিটি না পেলে কাফন মিছিল: নয়াপল্টনে বিক্ষোভে ফেটে পড়লেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

র‍্যাব বিলুপ্তির ঘোষণা দিলেন: নাহিদ ইসলাম

টিএসসিতে রিকশায় ঘুমন্ত অবস্থায় রিকশাচালকের মৃত্যু

এমপি’র ভাগ্নের সন্ত্রাসী বাহিনীরা, এক আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় !

জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক উদ্যোগে বিজিবি

নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত: আমিনুল হক

আশুলিয়ায় র‌্যাবের হাতে ২জন মাদক কারবারি গ্রেফতার

হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শরিফের ডিগবাজি

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’সহ গ্রেপ্তার ৫