বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দিনাজপুরের গৃহবধূ থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে: বেগম খালেদা জিয়ার অনন্য রাজনৈতিক যাত্রা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

জলপাইগুড়িতে জন্ম, দিনাজপুরে বেড়ে ওঠা—হঠাৎ রাজনীতিতে এসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ একাত্তর: সংবাদ

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। জন্মের পর প্রথম দুই বছর সেখানেই কাটে তার শৈশবের সময়। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর তার বাবা ইস্কান্দার মজুমদার দিনাজপুরে চলে আসেন এবং সেখানেই পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

খালেদা জিয়ার শৈশব ও শিক্ষা জীবন কেটেছে দিনাজপুরে। পাঁচ বছর বয়সে তিনি সেন্ট জোসেফ কনভেন্টে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় (গার্লস স্কুল) থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন এবং দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন।

তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন সফল ব্যবসায়ী ও সমাজে সুপরিচিত ব্যক্তি। ‘টি-ফ্যামিলি’ নামে পরিচিত এই পরিবারটি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিল। খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার দিনাজপুরে দুস্থ নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন।

১৯৬০ সালের ৫ আগস্ট দিনাজপুরের মুদিপাড়ায় সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা খানম পুতুলের বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর কর্মস্থল অনুযায়ী দিনাজপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার সময় বেগম খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতিতে আসার কোনো পূর্বপরিকল্পনা তার ছিল না। তবে এরশাদ সরকারের সময়ে বিএনপিকে ভাঙনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের অনুরোধে তিনি রাজনীতিতে সক্রিয় হন।

১৯৮২ সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই ১৯৮৩ সালে ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপার্সন নির্বাচিত হন।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিজয়ী হন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর মাধ্যমে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে একটি অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

এভিয়েশনে জানা-অজানার উপাখ্যান

রূপনগরে মাদক-দখল-সন্ত্রাসের অভিযোগে আলোচিত মাদবর পরিবার, ছাত্র হত্যা মামলার আসামিদের দৌরাত্ম্যে আতঙ্কে এলাকাবাসী

ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার কন্যাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার জালিয়াতির মামলা

৭ দিনের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

রূপনগর জুয়া ক্লাবে র‍্যাবের অভিযান: গ্রেফতার ৪৪

পল্লবী থানার ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ধামরাই চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামী গ্রেফতার

ডোপ টেস্ট মাদকের নমুনা থাকায় ছয় পুলিশ চাকরিচ্যুত

ডোপ টেস্ট মাদকের নমুনা থাকায় ছয় পুলিশ চাকরিচ্যুত

হত্যা মামলার আসামী মসজিদ কমিটির তালিকায়

ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ রক্ষায় এলাকাবাসীর আন্দোলন তীব্র