বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫ই আগস্ট কারাগার ভেঙে পালানো মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নেত্রকোনায় গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৭, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর:ডেস্ক:

৫ই আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ভেঙে পালানো আসামি নেত্রকোনায় গ্রেফতার। নেত্রকোনা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা জেলার সদর থানাধীন শ্রীধরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ই নভেম্বর ২০২৪ তারিখ সকালে নেত্রকোনা জেলার সদর থানা শ্রীধরপুর এলাকা হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে গ্রেফতার করা হয়।

গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী কারাগারে অবস্থানরত অন্যান্য আসামীদের যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙ্গে পালিয়ে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ মামলা দায়ের করে।

র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ নভেম্বর ২০২৪ তারিখ সকালে নেত্রকোনা জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ আবুল হোসেন কে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিস্ট আমলে নির্যাতিতদের স্থান হয়নি কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য কমিটির তালিকায়: ত্যাগের মূল্যায়নে প্রশ্ন

নিয়োগ পরীক্ষায় ভোগান্তি: নিজ জেলায় পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ

বাস্তবতা, অনৈতিকতা ও ভাবনা

দীর্ঘদিন অসুস্থ গণমাধ্যমকর্মী সেলিম মোল্লার নাতনী হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া প্রার্থনা

ক্ষণিকের দেখা, বিরামহীন ভালবাসা-কাজী ওয়াজেদ আলী

ছাতকে হরতাল ও নৌ-পথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

রিকশা চোর থেকে হাজার কোটি টাকার দাপট: রমজান মাতবর গ্রেফতার

খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক

কেন্দ্রীয় ছাত্রদলের ত্যাগী নেতা সাজিদ আহমেদ সুমন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

মিরপুর ডিওএইচএস রোডে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষ, চালক নিহত