মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যশোর শার্শা সীমান্তে ৫ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৭, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

এ সীমান্ত গত এক বছরে ২১ টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার; যার বাজার মুল্য আনুমানিক ৪২ কোটি টাকা।

বাংলাদেশ একাত্তর.কম; যশোর প্রতিনিধি।

যশোর : ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলাট থেকে ৭ কেজি ৩৩৬ গ্রামের ৬৩ পিস স্বর্ণবারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন খুলনা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে ২১ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবারসহ আটক করেন। আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,শার্শার অগ্রভূলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন এক ব্যক্তি মোটর সাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে থামিয়ে আটক করা হয়। পরে মোটর সাইকেল সহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি কর মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি  ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক আরও জানান, গত এক বছরে এ সীমান্ত থেকে ২১ টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ২১ জনকে আটক করা হয়। এছাড়া এ ৫৭ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ড্যাব ও হাসপাতাল স্টাফদের বিশেষ দোয়া মাহফিল

মিরপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ‘জাতীয় কমিশন’ গঠনে স্মারলিপি প্রদান; গণঅধিকার পরিষদের

কম্পিউটারের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি

রূপনগরে কুখ্যাত সন্ত্রাসী শরিফ মাতবর গ্রেফতার

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কিশোর কুমার থেকে সাবধান:গানের জাদুকরের ৯৬তম জন্মদিন আজ

গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ

মিরপুরে মাদক ব্যবসায়ীদের নতুন হাতিয়ার সংবাদ সম্মেলন

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক