শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা-১৬ ভোটে অনিয়মের অভিযোগে জরুরি ব্রিফিং

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

বিভিন্ন কেন্দ্রে অসংগতি তুলে ধরতে শনিবার সকাল ১১টায় আমিনুল হকেরকার্যালয়ে মিডিয়াকে উপস্থিত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রক্রিয়ায় সংঘটিত বলে দাবি করা ব্যাপক অনিয়ম ও অসংগতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

তার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী এলাকার একাধিক কেন্দ্রে পরিলক্ষিত নানা অনিয়ম, ভোট ব্যবস্থাপনায় অসামঞ্জস্য এবং ভোটারদের অভিযোগ দেশবাসীর সামনে আনতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রার্থী পক্ষের দাবি, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা জাতির সামনে স্পষ্ট করা জরুরি।

সংবাদ সম্মেলনের সময় ও স্থান:
তারিখ: শনিবার সময়: সকাল ১১:০০টা
স্থান: প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়, ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব, ডি ব্লক রূপনগর ঢাকা।

প্রার্থী পক্ষ জানিয়েছে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি, কেন্দ্রভিত্তিক অভিযোগ এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। গণমাধ্যমের সক্রিয় উপস্থিতি কামনা করা হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত