বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল একাধিক ভবন, নিহত ১৬, আহত ২

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১৫, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় কেমিক্যাল গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে; নিখোঁজ বহু শ্রমিক, স্বজনদের আহাজারিতে স্তব্ধ এলাকা

প্রতিবেদক| রাজু আহমেদ |প্রকাশ-১৪ মঙ্গলবার | অক্টবর | ২০২৫

রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ী এলাকা মঙ্গলবার দুপুরে পরিণত হয় এক মৃত্যুকূপে। এক কেমিক্যাল গোডাউন থেকে লাগা ভয়াবহ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক ভবনে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও ২ জন। নিখোঁজ রয়েছেন বহু শ্রমিক— যাদের স্বজনরা এখনো পাগলের মতো ছুটছেন ধোঁয়ায় ভরা গলিতে, হাসপাতাল থেকে হাসপাতাল।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর আসে। মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, বিকাল তিনটা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে মোট আটটি ইউনিট একসঙ্গে কাজ শুরু করে।
ধোঁয়ায় আচ্ছন্ন শিয়ালবাড়ী চার নম্বর রোড ও আশপাশের এলাকা যেন এক ভয়াবহ চিত্র, কেউ পানি ঢালছে, কেউ প্রিয়জনের নাম ধরে ডাকছে। এক স্বজনের কান্নাজড়িত কণ্ঠে বলা, আমার মেয়ে সকাল আটটা থেকে কাজ করত, এখন পর্যন্ত কোনো খবর পাই না… কেউ কিছু বলছে না…”

স্থানীয়দের দাবি, আগুনের সূত্রপাত শাহ আলম নামের এক অবৈধ  ব্যবসায়ীর কেমিক্যাল গোডাউন থেকে। তার একাধিক বাড়ী,  গোডাউন রয়েছে, অনুমোদনবিহীনভাবে রাখা দাহ্য পদার্থের কারণে আগুন মুহূর্তেই পাশের ভবনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের অপারেশন ডাইরেক্টর লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, কেমিক্যাল গোডাউনের পাশের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে গোডাউনের ভেতরে থাকা রাসায়নিকের কারণে পুরোপুরি নিভাতে সময় লাগছে। নিহতের সংখ্যা ১৬, আহত ২। তবে স্থানীয়দের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাদের ভাষায়, এখন পর্যন্ত যাদের লাশ পাওয়া গেছে, সেটা কেবল শুরু। আরও অনেকেই নিখোঁজ।”

দুপুরের পর থেকেই রূপনগর শিয়ালবাড়ী ও আশপাশের চারটি রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন মানবিক সহায়তায়।

এলাকাজুড়ে এখন কেবল একটাই শব্দ— কান্না আর চিৎকার।
কেউ ভাইয়ের খোঁজে, কেউ বন্ধুর জন্য কাঁদছে; কেউ আবার নিজের কর্মস্থল পুড়ে ছাই হতে দেখছে অসহায়ভাবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিহত বা আহতের সঠিক সংখ্যা জানানো সম্ভব নয়।

রূপনগরের শিয়ালবাড়ী আজ শুধু এক অগ্নিকাণ্ডের স্থান নয়, এটি পরিণত হয়েছে বহু পরিবার হারানোর এক নিস্তব্ধ শ্মশানে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

রাজনীতি নয়, মানবিকতা-অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই: আমিনুল হক

প্রভাবশালী দুই সহোদরের অত্যাচারে দিশেহারা বিশ্বম্ভরপুর বাসী!

নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে : আমিনুল হক

রাণীশংকৈলে মটরসাইকেল নছিমন সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

মাস্ক খুলে ফেলায় উড়ন্ত বিমান ফিরে গেলো!

ডিবি কার্যালয়ে হঠাৎ তানজিন তিশা

ভারতীয় নার্স নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন, শেষ আশার নাম এখন ‘দিয়াহ

ফ্রিডম ইন্টারন্যাশনালের আহ্বান: তাপসী তাবাসসুম ঊর্মিকে হয়রানি না করার অনুরোধ

বিশ্বম্ভরপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা দুই ভাইয়ের আতংকে থাকে সাধারণ মানুষ