শনিবার , ২১ নভেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২১, ২০২০ ২:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদকঃ

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নাম্বার এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ জগদীশ চন্দ্র দেবনাথ (৪০) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকৃত হলেন, জগদীশ চন্দ্র দেবনাথ (৪০) পিতা- রমনী চন্দ্র দেবনাথ ,মাতা-সন্ধ্যা বালাদেবী, স্থায়ী-ঠিকানা: গ্রাম-গুনই, ডাক-ঘর আটপাড়া, থানা-আটপাড়া, জেলা নেত্রকোনা। বর্তমান ঠিকানা-সেকশন-১২, ব্লক-সি, রোড-৯,বাসা-৭, চতুর্থ তলার সামনের সাইড, পল্লবী, মিরপুর,ঢাকা।

জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মিরপুর মডেল থানার বাড়ী-৭, রোড-২২, ব্লক-সি, মিরপুর-১০, মরিয়ম এন্ড মাহমুদ জেনারেল স্টোর দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে আসামির দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক জগদীশের স্ত্রী বলেন, আমার স্বামী পুলিশ সদস্য, মোহাম্মদপুর ট্রাফিক পশ্চিম এ কর্মরত আছেন, মামলা হয়েছে কিনা তা আমার জানা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর মডেল থানার একাধিক পুলিশ অফিসার বলেন, পাপ পুর্ণ হলে যা হয় আর-কি। তারা বলেন, আমরা অফিসার পদে চাকুরি করেও সংসার চালাতে হিমসিম খাই, আর জগদীশ কনেষ্টবল পদে চাকুরি করেও তার রয়েছে একাধিক দামী গাড়ী হয়েছেন টাকা পয়সার মালিক, তার চলাফেরা দেখে মনে হয় সে বিশাল বড় কোনো ব্যাংকের মালিক। মোহাম্মদপুর থানার এক পুলিশ সদস্য বলেন, জগদীশ মাদক সেবন করে শুনেছি। কিন্তু মাদক বিক্রি করে কিনা তা আমার জানা নেই। পল্লবী থানায় ওসি দাদন ফকির থাকাকালীন সময় জগদীশ আমরা এক সাথেই ডিউটি করছি।

মিরপুর মডেল থানায় উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবার, (১৭ নভেম্বর) মাদক আইনে মামলা করা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, জগদীশের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। মামলাটি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা জামিনে মুক্তি: আইনের শাসন নিয়ে প্রশ্ন

রামিসা হত্যা মামলায় নতুন মোড়: আদালতে সোহেলের জবানবন্দিতে উঠে এলো ‘ডলার’ নাম

নবজাতক শিশু অপহরণের পর মুক্তিপণ দাবী; গ্রেফতার-২

কোটি টাকার চাঁদাবাজি’ অভিযোগ মিথ্যা প্রমাণিত: কলাবাগান থানার ওসি তদন্তে নির্দোষ

এ্যাম্বুলেন্সে রোগী নয় ‘ওরা’ মাদক বহন করে

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন

মেট্রোরেল স্টেশনে নিচে বিহঙ্গ বাসের দুর্ঘটনায় ক্ষোভ: সড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যকেই দায়ী করছে জনতা

সিরাজগঞ্জে মাদক কারবারিসহ ট্রাক আটক

সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা: বগুড়ায় র‌্যাবের অভিযানে গ্রেফতার স্বামী