শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পুরবী সুপার মার্কেট: মিরপুরের ঐতিহ্যবাহী মার্কেট এখন কার নিয়ন্ত্রণে?

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২৬, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

রাজু আহমেদ | ঢাকা | ২৬ জুলাই ২০২৫

মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক সময়ের ঐতিহ্যবাহী মার্কেট “পুরবী সুপার মার্কেট”। বহু বছর ধরে ব্যবসায়ীদের কর্মস্থল, ভোক্তাদের নির্ভরযোগ্য গন্তব্য এবং এলাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবেই পরিচিত এই মার্কেটটি। তবে সাম্প্রতিক সময়ে এই মার্কেট ঘিরে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে—কে চালাচ্ছে এই মার্কেট? কোন ভিত্তিতে চলছে সমিতির নামে ভাড়া তোলা? আর এই ভাড়া যাচ্ছে বা যাচ্ছে কোথায়?

দখলদারিত্ব বনাম পরিচালনা

মার্কেটটি এক সময় একটি ব্যবসায়ী সমিতির নামে পরিচালিত হতো—তবে এখন প্রশ্ন উঠেছে, এই সমিতির আইনগত বৈধতা আসলে কতটুকু?

সমিতির বৈধতা কতটুকু?

সূত্র বলছে, মার্কেট পরিচালনার জন্য গঠিত ব্যবসায়ী সমিতিটি কোনো সুনির্দিষ্ট আইন অনুযায়ী সমবায় অধিদপ্তর বা যথাযথ সরকারি সংস্থা থেকে অনুমোদনপ্রাপ্ত কিনা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অধিকাংশ সদস্যেরই অভিযোগ—

বার্ষিক সাধারণ সভা (AGM) হয় না।

নির্বাচন হয় না নিয়মিতভাবে।

হিসাব নিরীক্ষা ও অডিট রিপোর্ট নেই।

এবং অনেকে সদস্য বলেই জানেন না তারা সদস্য কিনা।

এই সবই ইঙ্গিত করে, মার্কেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। এতে স্পষ্ট যে, এই মার্কেট এখন ব্যক্তি-গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, সমিতির নামে একটি ‘ছদ্মবেশী বাণিজ্যিক সিন্ডিকেট’-এ পরিণত হয়েছে।

কোটি টাকার ভাড়া, কে নিচ্ছে? কী খুঁটির জোরে?

“বাংলাদেশ একাত্তর” এর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমেইল ইনবক্সে বহু ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ ভোক্তার অভিযোগ—এই মার্কেটটি এখন “একটি গোষ্ঠী দ্বারা দখলকৃত ভাড়াবাণিজ্যের কেন্দ্র”। মাসে কোটি কোটি টাকা ভাড়া আদায় করা হচ্ছে অথচ সেই টাকার কোনো হিসাব নেই।

ব্যবসায়ীরা বলছেন, কোনো রশিদ ছাড়াই ভাড়া আদায় করা হয়, আর এই অর্থ কোথায় যাচ্ছে, তার কোনো প্রাতিষ্ঠানিক রেকর্ড নেই।

প্রশ্ন উঠছে, এই মার্কেট বর্তমানে কার নিয়ন্ত্রণে? তাদের ক্ষমতার উৎস কি?

সমিতির নাম ব্যবহার করে প্রায়ই ৬শ দোকান থেকে ভাড়া তোলার আইনগত ভিত্তি কতটুকু?

৫ আগস্টের পর কীভাবে হঠাৎ করে মালিকানা ও নিয়ন্ত্রণের ধারা বদলালো?

এবং এত টাকা যাচ্ছে কোথায়?

রাজনৈতিক ছায়া? অভিযোগ রয়েছে, গত আওয়ামী লীগ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, বিভিন্ন রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় এই মার্কেটটি বারবার দখল-বদলের শিকার হয়েছে। কয়েকজন প্রভাবশালী নেতা, কাউন্সিলর এবং ‘ব্যবসায়ী মুখোশধারী’ দখলবাজদের নাম বারবার উঠে আসছে।

পুরবী সুপার মার্কেট নিয়ে পুরো প্রক্রিয়া আদৌ আইনসিদ্ধ কি না, নাকি এটি ক্ষমতার দাপটেই চলে—তা খতিয়ে দেখতে চলেছে “বাংলাদেশ একাত্তর”-এর অনুসন্ধান দল।

বিস্তারিত জানতে চোখ রাখুন
শিগগিরই প্রকাশিত হবে অনুসন্ধানমূলক বিশেষ প্রতিবেদন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

রুপনগর থানা যুবদলের মিছিল আমিনুল হককে ধানের শীষের প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

“নির্বাচনের আগে জুলাই সনদ চাই: ছাত্রজনতার নেতা হাসানাতের হুঁশিয়ারি

পল্লবীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী সহ ৩ জনকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা ও তার সহযোগিরা

পল্লবীতে যুবদলের শক্তিশালী বিক্ষোভ: ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

মিরপুরে “বায়েজীদ গ্রুপের” মুলহোতা পিস্তলসহ ২জন গ্রেফতার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষঃ অবেশষে দখল মুক্ত সড়ক

ভুয়া ফেসবুক আইডি খুলে চরিত্র হরণ-হত্যার হুমকি-চাঁদা দাবি; সাইবার ট্রাইব্যুনালে মামলা

জনগণের দূর্ভোগে জড়িত থাকলে নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে: আমিনুল হক