মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জঙ্গলে নিয়ে শিশু ধর্ষন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২, ২০১৯ ১২:২৭ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে জঙ্গলে নিয়ে শিশু ধর্ষন

(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামে জঙ্গলে নিয়ে নাবালিকা শিশুকে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার ২৯ জুন রাতে নির্যাতনের শিকার শিশুর পিতা রুহুল আমিন বাদী হয়ে একই গ্রামের আনোয়ার সরদারের ছেলে শাহীন সরদার (৩০) কে আসামী করে এ মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত ২৬ জুন বিকালে মায়ের জন্য পান সুপারি ও ভেঙ্গে যাওয়া মোবাইলের ডিসপ্লে ঠিক করতে রমজানপুর গ্রাম থেকে পাশ্ববর্তী তেগাছিয়া বাজারে যায় ওই কিশোরী। সন্ধার দিকে বাসায় ফেরার পথে রমজানপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে শাহীন সরদার (৩০) তার মুখ চেপে ধরে রাস্তা থেকে কিছু দূরে জঙ্গলে নিয়ে জোড়পূর্বক ধর্ষন করে।

এসময় শিশুর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে প্রথমে বাসায় নিয়ে যায় গ্রামবাসীরা। কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ না হলে রাত দেড়টায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নির্যাতনের শিকার শিশুর ভগ্নিপতি জহিরুল ইসলাম জানান, শিশুটি ঠিক মতো খেতেও পারছে না। মুখ চেপে নিয়ে যাওয়ায় মুখে ক্ষত সৃষ্টি হয়েছে। এবং এ ঘটনার পর সে চরম আতংকে রয়েছে। মানুষ দেখলেই আৎকে উঠছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাও ভেঙ্গে পড়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক জিয়াউল করিম সাংবাদিকদের জানান, হাসপাতালে ভিকটিমের সকল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে। দু’একদিনের মধ্যেই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করা হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁদা না পেয়ে শিক্ষকের বিরুদ্ধে সাজানো মামলা, তদন্তে ফাঁস আসল ঘটনা”

দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে; আমিনুল হক

সন্তানের হাতে বাবা খুন, ২৪ ঘন্টা না যেতেই র‌্যাবের হাতে গ্রেফতার 

মেট্রোরেল স্টেশনে নিচে বিহঙ্গ বাসের দুর্ঘটনায় ক্ষোভ: সড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যকেই দায়ী করছে জনতা

ভাষানটেক সেনা ক্যাম্পে আটক সন্ত্রাসী হিটলু বাবু অসুস্থ হয়ে মারা গেছে

প্রধান শিক্ষকের চেয়ারে বসা সেই শিক্ষার্থীকে ক্ষমা করে দিলেন

সিংড়ায় কোরবানি ঈদের আনন্দ নেই ৮ শতাধিক কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষকের

বিএনপির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটা

বিএনপির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটা

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন তলানিতে : আমিনুল হক

জয়পুরহাটে নিখোঁজের পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার, দুই নারী আটক