শনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
বিএনপির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটা

অনলাইন ডেক্স

বিএনপি দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দলটির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়। অনেক নেতাকর্মী রক্তাক্ত আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনি’বার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন।

পুলিশের লাঠিপেটা শুরু হলে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন্নবী খান সোহেলসহ নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেন।

হঠাৎ পুলিশের হামলায় অনেক নেতাকর্মী দৌড়ে অন্যত্র সরে যান। এ সময় তাদের স্লোগান দিতে দেখা গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি বলেন, নেতাকর্মীদের রক্ষা করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনসহ অনেকেই।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম, ক্লোজড মিরপুরের ট্রাফিক সার্জেন্ট আরিফুল

চকরিয়ায় মা-মেয়ের ঘটনায় আদালতের হুঁশিয়ারি

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

পল্লবীতে পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেটে যুবকের রক্তাক্ত লাশ!

রূপনগরে ছেলের হাতে মা খুন!

যুবলীগের হাতে যুবদল কর্মী খুন!

মিল্কভিটা এলাকায় চাঁদাবাজির অভিযোগ: নবদম্পতির প্রেমের গল্পে খণ্ডকালীন নির্মমতা”

২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

বেতন বকেয়া, মিরপুর-১১ অবরোধ

আওয়ামী কার্যালয়ে মৃত্যুর রহস্য: লিফটের ফাঁকা জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার