বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন তলানিতে : আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ২৫, ২০২৪ ২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার, ৪ ডিসেম্বর।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যকটি সেক্টরে দলীয় ও রাজনীতিকরণ করেছে; আমাদের দেশের ক্রীড়াঙ্গন এর থেকে মুক্ত ছিল না; শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে।

তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন-তখন কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে কোন দলীয় ও রাজনীতিকরন ছিল না। তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদেরকে নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তুলার কারনেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গুলশানের লেকশো’র হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর উপদেষ্টা ড. মাহদী আমিন,সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন আরও অনেকেই।

অনুষ্ঠানে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকা মহানগর উত্তর এর ২৬ টি থানাকে ৮ টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল খেলার পরে ২ টি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।খেলাগুলো ঢাকার মাঠে দেখা যাবে। জিয়া আন্তঃ থানা ফুটবলের এই টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কিশোর কুমার থেকে সাবধান:গানের জাদুকরের ৯৬তম জন্মদিন আজ

ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার দুইজন

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নামে শাহজাহান ভূইয়া রাজু গংদের অনৈতিক ব্যবসা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভয়াবহ অভিযোগ

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

ছাত্রহত্যার আসামি ছিনিয়ে নেওয়ার নেপথ্যে বিএনপি নেতা:গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

রাব্বানী হোটেলের দখলবাজি: সিটি করপোরেশনের অভিযানেও অটুট লোহার খুঁটি

ফ্যাসিস্ট আমলে এস আলমের হয়ে ভাড়ায় খাটতেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না!

কোটিপতি স্কুলে কোটি টাকার অনুদান, গরিবের প্রাণ গেলে মেলে কি এমন সহানুভূতি?

সন্ত্রাস দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা