রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: যুবদল নেতা নয়ন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক; ২৬ জানুয়ারি ২০২৬ইং

নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রোববার (২৬ জানুয়ারি) ভোলার চরফ্যাশন ও মনপুরা বাসির গণঅভ্যুত্থানে যোগ দেওয়ার উদ্দেশ্যে মাদারীপুরে আয়োজিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথসভায় নয়ন বলেন, “বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে যোগ্যতা অনুযায়ী সবাইকে সুযোগ-সুবিধা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে নিপীড়ন ও হামলা-মামলার শিকার হয়েছেন। হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর রহমতে ৫ আগস্ট সফল ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে।”

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুবদল সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বিশ্বাস করে না। যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, “আওয়ামী লীগ দেশের শত্রু। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের সজাগ থাকতে হবে, যেন ফ্যাসিস্টরা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

পথসভায় বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রেখে রাজপথে অবস্থান করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকা কি ফিরছে আন্ডারওয়ার্ল্ডের যুগে? ছায়ার আড়ালে পুরনো বাহিনী, নতুন দৌরাত্ম্য

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর

ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

ঢাকা অঞ্চলে উদ্ভাবনী মেধার মিলনমেলা—স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

পদ্মা সেতুর উদ্বোধনের তিন বছর: দুই কোটি যানবাহনের পারাপার, আড়াই হাজার কোটি টাকা আয়

চলে গেলেন আইরিশ অভিনেতা রে স্টিভেনসন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও কূটনৈতিক চাপ প্রয়োজন

একুশে টেলিভিশনের চিত্র সাংবাদিক হাসপাতালে ভর্তি

লালমোহনে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে ‘অ্যানিম্যাল’

আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে ‘অ্যানিম্যাল’