শনিবার , ৩১ মে ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডিসেম্বরেই ভোট চায় জনগণ: আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৩১, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ৩১ মে, ২০২৫|

দেশের মানুষ চায় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক—বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের এমন মন্তব্যে উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে।

শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় রান্না করা খাবার ও পোশাক বিতরণকালে তিনি বলেন, “সরকার নির্বাচনের বিষয়ে টালবাহানা করছে। জনগণ, রাজনৈতিক দল, সুশীল সমাজ—সবার একটাই দাবি: ডিসেম্বরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরের বক্তব্যকে ‘ভুল’ দাবি করে আমিনুল বলেন, “বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দলই ডিসেম্বরেই নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই সম্ভব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও স্বৈরাচারীদের বিচার। বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনাই এই পথের দিশা।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হও‍য়া জরুরি : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

মিরপুরে অটোরিকশা ও লেগুনার দৌরাত্ম্যে জনজীবনে দুর্ভোগ চরমে

সাংবাদিকের ওপর নির্যাতন: সন্ত্রাসী চক্রের নাটকীয় গণধর্ষণ

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধর্ষণের হুমকি দেয় আমাকে: মিথিলা

ক্ষণিকের দেখা, বিরামহীন ভালবাসা-কাজী ওয়াজেদ আলী

কোটি টাকা চাঁদাবাজির ফুটপাত উচ্ছেদ অভিযানে: সোর্স কাদের সিন্ডিকেটের মাথায় হাত

র‍্যাব বিলুপ্তির ঘোষণা দিলেন: নাহিদ ইসলাম

চুরির আগে ‘সহযোগিতা’ চাইল চোর—এএসআই মাসুদ সাময়িক বরখাস্ত

রূপনগরে অপহরণ চক্রের দৌরাত্ম্য: রাস্তায় তুলে রাতভর নির্যাতন, বিকাশে আদায় সাড়ে তিন লাখ টাকা, আটক ৩