রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৫, ২০২৪ ১:২৬ পূর্বাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।

বাংলাদেশ একাত্তর.কম:
কুষ্টিয়া-রাশেদুল ইসলাম।

বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়া জেলার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ ঘটিকায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) [রেজি নং-২০৬৯] এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা করে সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যন্য নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম।

মানববন্ধনে বক্তরা বলেন, গত এক যুগে ১১১বার সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগর-রুনী হত্যা কান্ডের বিচার না করে প্রহোসন করেছে। বর্তমানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে সাগর-ররুনী হত্যা কান্ডের বিচারের জোর দাবি জানান।

কুষ্টিয়ার হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অতি পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশাসনের স্বার্থলোভী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়। এই হত্যার যেনো কোনভাবে বিচার না হয় সে জন্য নৌ পুলিশের কাছে মামলার তদন্ত ভার দেয়া হয়েছে। এখন সময় এসেছে রুবেলের হত্যাকারিদের শনাক্ত করার। অতি দ্রুত রুবেল হত্যা কান্ডের জট খুলে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংববাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিলের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন , আওয়ামী সরকার তার রাজত্ব্য কায়েম ও নির্বিগ্নে দুর্নীতি, জুলম, নিপিড়ন চালিয়ে যেতে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা নামক আইন রাতের আধরে পাশ করে। এই আইনের মাধ্যমে দেশের অনেক সাংবাদিক মিথ্যা মামলার শিকার হয়েছে। স্বাধীন সাংবাদিকতা ও সত্যকে সত্য বলে তুলে ধরার ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে এ আইনের মাধ্যমে। তাই বর্তমান তত্তাবধায়ক সরকারের কাছে অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক এম এ জিহাদ। প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই। সদস্য সেহাব উদ্দিন, শাহারিয়ার ইমন রুবেল, নাব্বির আল নাফিজ, সোহাগ মাহমুদ, তুহিন খন্দকার, নাজমুল হাসান, এ জে সুজন, এস, এম রাসেল আবু মনি জুবায়ের এলিন, খন্দকার সোহেল টানু, কাজী সাইফুল, হাসনাত রাব্বি, শুভ, আল আমিন হোসেনসহ প্রমুখ্।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের সোহেল পারভেজ , বিটিভির তরিকুল ইসলাম , দৈনিক খবরওয়ালার ভারপপাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ, দৈনিক কুষ্টিায়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন বাংলা টিভির এম লিটন উজজামান, এশিয়ান টিভির ক্যামেরাম্যান রাব্বিসহ সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে কাঁচা ধান কেটে জমি দখলের চেষ্টা

ধর্ষনের প্রতিবাদে কর্মজীবি নারীদের মানবন্ধন

রুপনগর ও পল্লবী থানা কমিটিতে বিতর্কিতদের ঠাঁই নয়, স্থানীয়রা বলছেন পরীক্ষা-নিরীক্ষা করে সদস্য নেওয়া হোক

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর: বিএনপি নেতা আমিনুল হক

শাহআলীতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: রক্তাক্ত জীবন, নীরব প্রশাসন

দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আমিনুল হক

দীর্ঘদিন অসুস্থ গণমাধ্যমকর্মী সেলিম মোল্লার নাতনী হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া প্রার্থনা

তানোর খাদ্যগুদামে নানা অনিয়মের অভিযোগ

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ

ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার কন্যাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার জালিয়াতির মামলা