শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হও‍য়া জরুরি : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

সাজিদুর রহমান সজিবঃ ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো ও চরিত্রবান মানুষ হও‍য়া জরুরি বলে মন্তব্য করেছেন মিরপুর সাইন্স কলেজের উপদেষ্টা ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সফলতার শর্টকাট কোন রাস্তা নেই। এটা পরিশ্রম ও সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। এইচএসসি লেভেল হচ্ছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কি হবে তা চুড়ান্ত হয়ে যায়। তাই এসময় সঠিকভাবে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) সকালে কলেজ অডিটোরিয়ামে মিরপুর সাইন্স কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে মিরপুর সাইন্স কোচিং নামে। সেখান থেকে আজ হয়েছে সাইন্স কলেজ। একদিন এই প্রতিষ্ঠানের নাম হবে সাইন্স বিশ্ববিদ্যালয়।

মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক উপদেষ্টা ইঞ্জিঃ এইচ এম বেলাল নীল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রভাষক সৈকত আলম শাকিল, ইংরেজী বিভাগের প্রভাষক ফারহানা আকতার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী তানভীর হাসান, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক খোকন।

সভাপতির বক্তব্যে মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন নবীনবরণ অনুষ্ঠান সফল করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিরপুর সাইন্স কলেজ একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবেই।

 

এছাড়াও অনুষ্ঠানে নটরডেম সাইন্স ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

কলেজের ছাত্রছাত্রীরা দিনব্যাপী এই অনুষ্ঠানে নিজেরা নাচ, গান, কবিতা আবৃত্তি, সমবেত গান, কৌতুকসহ নানা ধরনের কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেন। কলেজের শিক্ষকগণও সঙ্গীত পরিবেশন করেন। সব মিলিয়ে একটা আনন্দঘন ও বর্ণিল দিন উপভোগ করল মিরপুর সাইন্স কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেয়া হবে না: এস এম মান্নান কচি

ওই মিল্টন ওরা কারা; মির্জা ফকরুল

সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করায় র‌্যাবের হাতে আটক

ধামরাই থানাধীন নকল শিশু খাদ্য জব্দ, ৬ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‌্যাব-৪

নারী স্পর্শ ছাড়া কাজ করতে পারেনা ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা

দেবহাটায় উপ-নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিশৃঙ্খল ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

মিরপুরে জাতির পিতার শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোরের সড়কে জ্যাম, সমাধানে ট্রাফিক শিক্ষার্থীদের কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাব

ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অনশন কর্মসূচি ঘোষণা

আওয়ামী দুষ্কৃতকারীদের নৈরাজ্য প্রতিরোধে রাস্তায় ৫নং ওয়ার্ড যুবদল