শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার পতন হয়েছে; দাবী মোস্তফা জামানের

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৭, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ০৭ ডিসেম্বর,শনিবার,২০২৪ ইং

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিল ২০২৪ সালে এসে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

তিনি বলেন, গত ৫ ই আগষ্টের পর আওয়ামী লীগের লোকজন আমাদের দলের ভিতরে ঢুকে-দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে-বিএনপি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোন অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিকদল তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

তুরাগ থানা শ্রমিক দলের আহবায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মোঃ আবদুস ছালাম, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ (রাজা), মোঃ রিপন হাসান খন্দকার, আলী আহমেদ, মোঃ বিপ্লব, মোঃ চান মিয়া, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন–২০২৬ সামনে: নিরপেক্ষ রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক অঙ্গীকার ছাড়া বিশ্বাসযোগ্য ভোট অসম্ভব

চাঁদা না পেয়ে, মাতাল বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল

গোপালগঞ্জ পৌরসভায় জন্ম নিবন্ধনে চরম দুর্নীতি, সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি

মাস্ক না পরায় ২ হাজার টাকা জরিমানা করেছেন:র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত

মিরপুরে অসহায়দের মাঝে মুসলিম এইড’র রমজান ফুড ভাউচার বিতরণ

সোনালী ব্যাংকে আইটি কর্মকর্তাদের বঞ্চিত করে ভারতীয় পণ্যের বাজার সৃষ্টি

পল্লবীতে বিএনপির ইফতার পার্টিতে যুবককে মারধর

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী প্রধান আসামি আটক:

মানবপাচারকারী চক্রের মূলহোতা: প্রতীক গ্রেফতার