নির্বাহী সভাপতি জায়েদ, সভাপতি অভি, সাধারণ সম্পাদক ইব্রাহিম
নিজস্ব প্রতিবেদক| ২৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ল অ্যালায়েন্সের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের সংবিধান মোতাবেক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সাধারণ দপ্তর কর্তাদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন জায়েদ বিন নাসের। সভাপতি হয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন সরকার অভি। সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সহ-সভাপতি মো: ইব্রাহিম খলিলুল্লাহ্।
এছাড়া কমিটি পুনর্গঠন করে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তাজওয়ার বিন মালেক অর্ণবকে সহ-সভাপতি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা
২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তাজওয়ার বিন মালেক অর্ণব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই দায়িত্ব গ্রহণ করবেন।
প্রতিষ্ঠার পর নতুন সভাপতি
২০২০ সালের ৪ আগস্ট প্রতিষ্ঠার পর পাঁচ বছর পর নতুন সভাপতি পেল ল অ্যালায়েন্স। সংগঠনের দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মহিউদ্দিন সরকার অভি, যিনি এতদিন সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর তৃতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো: ইব্রাহিম খলিলুল্লাহ্।

















