বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নিরাপদ উড্ডয়নে নতুন বার্তা: বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৩, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

নিরাপদ উড্ডয়নে নতুন বার্তা: বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

 রাজু আহমেদ : ২৩ এপ্রিল ২০২৬

রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন এবং উড্ডয়ন নিরাপত্তা জোরদারে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিরাপত্তা সংস্কৃতি শক্তিশালী করতে নিয়মিত এমন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিভিন্ন ঘাঁটির অধিনায়কেরা নিজ নিজ নিরাপত্তামূলক উদ্যোগ ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

এ সময় ২০২৫ সালের উড্ডয়ন কার্যক্রমের ওপর বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন তুলে ধরা হয় এবং ঝুঁকি প্রতিরোধে ডাটা-ভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে “আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি” অর্জন করে বিমান বাহিনী ঘাঁটি বাশার। এছাড়া সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টার জন্য ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল এবং সেরা প্রকৌশল ইউনিট হিসেবে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পুরস্কৃত হয়।

সেমিনারে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের সদস্যরা সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

৫নং ওয়ার্ড বিএনপির মাসব্যাপী ইফতার বিতরণ

লন্ডনে পাবলিক বাসের লাইনে তারেক রহমান, দেশে ফিরলে কি থাকবেন একই সরলতায়?

প্রথম আলো, ডেইলি স্টারে ফের হামলা: সাংবাদিক নেতাদের প্রশ্ন-রাষ্ট্র কি নীরব দর্শক?

পল্লবীতে প্রতারণার দায়ে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এ র‌্যাবের হানা-মুল হোতা জসিম পলাতক

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ

করোনা মহামারীতে মানুষের পাশে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ

নির্বাচন চায় না এমন মত ড. ইউনুসের, দেশের মানুষের নয়: আমিনুল হক

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন

যুবলীগ নেতা জহিরুল হত্যার মূল আসামি গ্রেফতার

এমপির পিএস কাঞ্চনের পরে এবার লাশ হলো পিয়ন শাকিল