বৃহস্পতিবার , ১০ জুন ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করায় র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১০, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ

মিরপুর প্রতিনিধিঃ

দারুস সালাম থানাধীন এলাকার সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করা কালে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৪।

বুধবার ৯ই জুন ২০২১ তারিখ সাড়ে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মহানগরীর দারুস সালাম থানাধীন মিরপুর-১, কো অপারেটিভ মার্কেট এর পিছনে ১ নং দারুস সালাম মুন ডেন্টাল কেয়ার এর সামনে অভিযান পরিচালনা করে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজী করাকালে চাঁদাবাজীর নগদ ৭,২৬৬/-টাকাসহ নিম্নোক্ত ১ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন দোকান থেকে প্রত্যহ চাঁদা উঠাতো। গ্রেফতারকৃতের নাম মোঃ আকবর হোসেন (৫৩), গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ।

জানা যায় যে উক্ত আসামী এলাকার পেশাদার চাঁদাবাজ। ধৃত আসামীসহ পলাতক অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত উক্ত ঘটনাস্থল এলাকায় বিভিন্ন দোকান হতে ২০০/২৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তাকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি ও উক্ত স্থান হতে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ চাঁদাবাজদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সবার হোক একটাই পণ’ কিশোর গ্যাং করবো দমন’

লোহাগড়ায় বিএনপি নেতা মিরাজ ফকিরের হাত কেটে নেওয়ার মামলায় আওয়ামী লীগ নেতা মতিয়ার চেয়ারম্যান গ্রেফতার গ্রেফতার

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

মিরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি: র‌্যাবের হাতে আটক

নারী মাফিয়ায় দখলে পল্লবীর মিল্লাত ক্যাম্প ও বস্তি

আগামীকাল প্রেসক্লাবে ১১ নেতার সংবাদ সম্মেলন

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, অভিযুক্তকে মারধর

বিশ্বনাথের সাথে আমার আত্মার সম্পর্ক, নাসির উদ্দিন খান

ডিওএইচএস মসজিদে চুরির চেষ্টায় ৪ কিশোর আটক

কাউন্সিলর কার্যালয়ের ২শ গজ দূরে ফুটপাত দখল করে পাকা দোকান নির্মাণ