রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আ.লীগ পুত্র আরিফ, ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২৩, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

রাজু আহমেদ: ২২ মার্চ ২০২৫

ঢাকার মিরপুর পল্লবী থানাধীন সেতারা কনভেনশন হলের সামনে আজ সকালে একটি বাইককে কেন্দ্র করে দুই মোটর সাইকেল চালকের মধ্যে বাগবিতণ্ডার জেরে জনতার হাতে আটক হয়েছেন ৯২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদের ২৭ বছর বয়সী ছেলে সৈয়দ সৌমিক আদ্রিব আরিফ।

এ ঘটনাটি ঘটেছে গত ২২ মার্চ সকাল ১১:৩০ টায়। বাগবিতণ্ডার এক পর্যায়ে অপর বাইকারসহ উপস্থিত সাধারণ মানুষ ট্রাফিক সার্জেন্টকে ডাকেন। ঘটনাস্থলে এসে ট্রাফিক সার্জেন্টের সামনে ঘটনাটি উল্লেখ করলে, জনতার সামনে যুবকের কোমর থেকে বের করা হয় একটি লম্বা কালো প্যাকেটে মুড়ানো ছুরি।

ঘটনার দিন বাংলাদেশ একাত্তর ডটকম নিউজ পোর্টালে “পুলিশের হাতে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, এর পরেই ছুরি সহ আটক যুবকের পরিচয় নিশ্চিত করে নেটিজেরা, অনেকেই কমেন্ট বক্সে জানান আটককৃত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আহমেদের পুত্র।

আটককৃত যুবক জানান, তিনি “নিরাপত্তার জন্য” কোমরে ছুরি রাখতেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি সাধারণত নামিদামি ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন এবং তার কাছে মাদকসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে।

পল্লবী থানার পুলিশ, ওসি নজরুল ইসলাম বলেন, “জানা গেছে, যুবকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কোমরে ছুরি রাখছিল। বিষয়টি তদন্তাধীন, আশা করছি আরও কিছু তথ্য বের করা যাবে।”

আটককৃত যুবক বর্তমানে পল্লবী থানায় হেফাজতে রয়েছেন। এ ঘটনার মাধ্যমে স্থানীয় জনসমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আহমেদ এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ আস্থাভাজন, ৫ আগস্টের পর থেকে তিনিও পলাতক রয়েছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে আ.লীগের ইউনিট ত্রি-বার্ষিক সম্মেলন, নেতাকর্মীদের মিলন মেলা

‘ত্যাগ না কৌশল?’তারেক রহমানের সিদ্ধান্তে উপেক্ষিত কি তিন সংগ্রামী মহিয়সী নারী?

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে: আমিনুল হক

পল্লবীতে রাজউকের নকশা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ, জি এ, ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত দাবি

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর

ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার দুইজন

প্রয়াত সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট ফ্রিজ

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নিজের গলায় ছুরি চালায় যুবক

পল্লবী থানায় উত্তেজনা: যুবকের হামলায় ওসিসহ আহত ৩ পুলিশ কর্মকর্তা

মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম: আমিনুল হক