রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রয়াত সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট ফ্রিজ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১৭, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক;

বাংলা সিনেমা “প্রিয়জন” প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী।

নব্বই দশকের মাঝামাঝি বিনোদন জগতে আবির্ভাব হয় নায়িকা শিল্পীর । প্রায় ৩৫ সিনেমায় অভিনয় করা নায়িকা শিল্পী একসময় বড়পর্দা থেকে দূরে সরে যান, আত্মনিয়োগ করেন উপস্থাপনায়। টিভি নাটকেও উপস্থিতি ছিল তার। বিভিন্ন সময় সালমান শাহর স্মরণীয় দিন গুলোতে মিডিয়া পাড়ায় আলোচনায় আসেন তিনি।

তবে এবার নায়িকা শিল্পীর স্বামী আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। সম্প্রতি ইকবালসহ তাদের পরিবারের আরও তিন সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ দিন জব্দ করা হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে হবে।

সুত্র: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একসময়ের সদস্য ইকবাল গত এক যুগে অনেক কোম্পানির মালিক হয়েছেন। তিনি সপ্তম জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ওই সময়ে তিনি বহু অর্থসম্পদের মালিক হন।

সাবেক সংসদ সদস্য ইকবালের পরিবারের সদস্য হওয়ার কারণেই অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে প্রয়াত নায়ক সালমান শাহর নায়িকা খ্যাত শিল্পীর।

ধারণা করা হচ্ছে, আওয়ামীলীগের সদস্য ইকবালের স্ত্রীর অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অবৈধ লেনদেন করেছেন কিনা তা খতিয়ে দেখতেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বিএফআইইউ।,

।বাংলাদেশ একাত্তর ডটকম।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্সে চাকরির নামে প্রতারণা: নিঃস্ব হচ্ছেন চাকরি প্রত্যাশীরা

রাজধানীতে ৩২শ’ পিস ইয়াবাসহ আটক ২

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আসছে নিরপেক্ষ নির্বাচন

যাত্রাবাড়ীতে বিয়ারসহ আটক-২

৭ দিনের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

জাল দলিল ও জবর দখলের সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল ও ১০ লাখ টাকা অর্থ দন্ড

৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: নবীউল্লাহ নবী

নারী মাফিয়ায় দখলে পল্লবীর মিল্লাত ক্যাম্প ও বস্তি

সাংবাদিক সংগঠনের ঐক্যজোট এ্যাবজার আত্মপ্রকাশ, বাবু আহবায়ক, জাফর সদস্য সচিব

জন্মদিন শুধু উৎসব নয়, রাষ্ট্র মেরামতের অঙ্গীকার”— ওয়াশিংটনে খালেদা জিয়াকে স্মরণে নয়ন বাঙালি