শুক্রবার , ৭ আগস্ট ২০২০ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘স্ত্রীর’ শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীকে হত্যা!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৭, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ

‘স্ত্রীর’ শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীকে হত্যা !

বাংলাদেশ একাত্তর.কমঃ উজ্জ্বল রায়/ তারিখ/শুক্রবার। ০৭/০৮/২০২০ ইং

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে ও পুলিশ সূত্রে জানা যায় যে,গত ৬ আগষ্ট ২০২০ইং সকাল ৭টায় বগুড়ার গাবতলীতে ‘স্ত্রীর’ শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক হিন্দু যুবককে স্বজোড়ে গলাটিপে এবং বুকে লাথি মেরে আঘাত করে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পার কাঁকড়া ভাঙ্গি পাড়া গ্রামের অমৃত রায় এর স্ত্রীকে পার্শবর্তী এলাকার মোঃ এনামুল হকের ছেলে রিফাত ইসলাম (১৭) ঘটনার দিন সকাল ছয়টায় তার বাড়ির ভিতরে গিয়ে হঠাৎ পিছন দিক থেকে এসে ঝাপটে ধরে ওই নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এসময় নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে রিফাত ইসলামকে আটক করে।

পরে আটকের খবর পেয়ে মোঃ রিফাত ইসলামের বাবা মোঃ এনামুল হক সহ তার দলবল নিয়ে এসে মোঃ রিফাত ইসলামকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জোর চেষ্টা করে। এক পর্যায়ে এই বিষয় নিয়ে তাদের মাঝে কথা-কাটাকাটির মধ্যেই সংঘর্ষ বাধে ৷

সংঘর্ষের সময় অমৃত রায়কে মোঃ এনামুল হক স্ব জোরে গলাটিপে ধরে এবং বুকে প্রচন্ডভাবে আঘাত হানলে ঘটনাস্থলেই অমৃত রায়ের মৃত্যু হয়।

পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লালমিয়া, আজ শুক্রবার, বাংলাদেশ একাত্তর.কম’কে জানান, উক্ত ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে তিনজনকেই আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, ১ এনামুল হক (২) ফেরদৌস হক, উভায় পিতা জসিম উদ্দিন। (৩) রিফাত, মামলা নং (৫)।

স্থানীয়দের দাবী প্রকাশ্য দিবালোকে হত্যা এবং নারীর শ্লীলতাহানির এই ঘটনায় জড়িত দের কঠোর শাস্তির জোর দাবি জানান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই

গোলাগুলি, অপহরণ ও আধিপত্য বিস্তার: র‍্যাবের হাতে টান আকাশ

পূর্ণাঙ্গ কমিটি না পেলে কাফন মিছিল: নয়াপল্টনে বিক্ষোভে ফেটে পড়লেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

অনলাইন বাজার এখন সুনামগঞ্জে ; ১ ঘন্টার মধ্যে ডেলিভারি সহ আকর্ষনীয় অফার

ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও অপপ্রচারে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় : আমিনুল হক

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: যুবদল নেতা নয়ন

রূপনগরে সন্ত্রাসীরা চাঁদা নিয়ে ক্ষ্যান্ত হননি, অবশেষে বাড়ীটি দখলের পায়তারা

নির্বাচন–২০২৬ সামনে: নিরপেক্ষ রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক অঙ্গীকার ছাড়া বিশ্বাসযোগ্য ভোট অসম্ভব

বাংলা চলচ্চিত্রের খলনায়ক আদিলের কথা মনে পড়ে?

৬ মাসেও দৃশ্যমান নয় অন্তর্বর্তী সরকারের সংস্কার: আমিনুল হক