শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নির্বাচন–২০২৬ সামনে: নিরপেক্ষ রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক অঙ্গীকার ছাড়া বিশ্বাসযোগ্য ভোট অসম্ভব

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

রাওয়া সেমিনারে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিশিষ্টজনদের মত, সেনা-পুলিশ জনগণের বাহিনী; কারচুপি ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতেই জাতীয় ঐক্যের পথ খুলবে।

বাংলাদেশ একাত্তর: সংবাদ

সেমিনারে উপস্থিত ছিলেন মেজর নিয়াজ আহমেদ জাবের, পিএসসি (অব.), লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, পিএসসি (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিমুল গনি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (অব.), একরামুল, লেফটেন্যান্ট কর্নেল মোদাচ্ছের হোসেন, বিপি (অব.), লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, এনডিসি, আইডিএমসি, পিএসসি, পিএইচডি (অব.) এবং প্রফেসর দিলারা চৌধুরী।

০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাওয়ার উদ্যোগে “নির্বাচন–২০২৬: জাতীয় ঐক্য ও প্রত্যাশা” শীর্ষক সেমিনার রাওয়া হেলমেট হলে অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, সেনাবাহিনী ও পুলিশ জনগণের বাহিনী, তারা কোনো রাজনৈতিক দলের নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন মাঠে যেকোনো ধরনের কারচুপি কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। ঊর্ধ্বতন পর্যায় থেকে কোনো ধরনের প্রভাব বা নির্দেশনা গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা দেশের অতীত রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, জনগণ বারবার স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯৬ সালের আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণআন্দোলনের উদাহরণ উল্লেখ করে তারা বলেন, জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে।
তারা আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ অবস্থানে থাকলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

রাজনৈতিক বড় দলগুলোর শীর্ষ নেতৃত্বকে গণমাধ্যমের সামনে এসে নির্বাচন নিয়ে আস্থা ও প্রতিশ্রুতি দিতে হবে, যাতে জনগণ নিশ্চিত হতে পারে যে ভোটাররা যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

সর্বশেষ - আইন ও আদালত