সোমবার , ২ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুর ২নং ওয়ার্ডে মাসব্যাপী ইফতার বিতরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর জন্য দোয়া চাইলেন মীর ইমরান হোসেন মিথুন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ

পল্লবীর কালাপানি বস্তিতে বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সোমবার (৩ মার্চ) ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে মিরপুরের ২ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তরুণ ছাত্রদল নেতা মীর ইমরান হোসেন মিথুন।

সুবিধাবঞ্চিত এক শিশু মীর ইমরান হোসেন মিথুনের কোলে বসে ইফতার সামগ্রী গ্রহণ করছে।

সুবিধাবঞ্চিত এক শিশু মীর ইমরান হোসেন মিথুনের কোলে বসে ইফতার সামগ্রী গ্রহণ করছে।

এর অংশ হিসেবে কালাপানি বস্তি এলাকায় বিপুল সংখ্যক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহণ করেন।

এ সময় অনেক অসহায় মানুষ বলেন, মিথুন সব সময় তাদের খোঁজখবর রাখেন, যা একজন ওয়ার্ড কাউন্সিলরও নিয়মিতভাবে নেন না। তারা জানান, দুঃসময়ে তাকে পাশে পেয়েছেন বলেই তার প্রতি আস্থা তৈরি হয়েছে। এলাকাবাসীর অনেকে আশা প্রকাশ করে বলেন, আগামীতে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তরুণ ও মেধাবী এই নেতাকে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর দুঃখ-দুর্দশা অনেকটাই কমবে।

মীর ইমরান হোসেন মিথুন বলেন, নিজ অর্থায়নে পুরো রমজান মাস জুড়ে সাধ্যমতো ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’—মিরপুরে চার সন্তানের মায়ের লাশ নিয়ে থানায় অবস্থান, জনতার ঘেরাও

অনলাইন বাজার এখন সুনামগঞ্জে ; ১ ঘন্টার মধ্যে ডেলিভারি সহ আকর্ষনীয় অফার

ধামরাইতে হাবিব বেকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা

কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করেছে, র‌্যাব-৪

রূপনগরে কথিত ‘যুবদল’ কর্মীদের তাণ্ডব: দখল, গ্যারেজ সিন্ডিকেট, আর নিরীহ রাব্বীকে হত্যার চেষ্টা

রূপনগর পল্লবী ও কাফরুল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা

আইনের প্রয়োগ কি সবার জন্য সমান? প্রশ্ন তুললেন এক আসিফ ভক্ত

আগামীকাল প্রেসক্লাবে ১১ নেতার সংবাদ সম্মেলন

করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে আ.লীগ নেতা খলিল

রিকশা চোর থেকে হাজার কোটি টাকার দাপট: রমজান মাতবর গ্রেফতার