বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপনগর পল্লবী ও কাফরুল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ

৩১ সদস্যের তিনটি কমিটি; এখন দেখার পালা—মানুষের কল্যাণে কাজ নাকি শক্তি প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর পল্লবী ও কাফরুল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত প্রতিটি কমিটি ৩১ সদস্যবিশিষ্ট।

রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়েছেন রওশন হাসান, পল্লবী থানার আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান বাবু এবং কাফরুল থানার আহ্বায়ক হয়েছেন মোঃ ইকবাল হোসেন। যুগ্ম–আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য পদ মিলিয়ে তিনটি কমিটিতে দায়িত্ব পেয়েছেন মোট ৯৩ জন নেতা।

তৃণমূলে স্বস্তি ও ক্ষোভ দুই-ই
দীর্ঘদিন পর থানা কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, সাংগঠনিক শূন্যতা পূরণে এ উদ্যোগ প্রশংসনীয়। তবে অনেক ত্যাগী নেতাকর্মীর অভিযোগ— বছরের পর বছর আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, মামলায়–হামলায় জর্জরিত হয়েছেন, তাদের অনেককেই উপেক্ষা করা হয়েছে।

বিতর্কিতরা কি বাদ পড়েছেন?
স্থানীয়দের অভিযোগ, অতীতে স্বেচ্ছাসেবক দলের ছত্রছায়ায় বস্তি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও পেশিশক্তির প্রদর্শনী হয়েছে। এ কারণে নতুন কমিটি নিয়েও প্রশ্ন উঠছে— সত্যিই কি এবার পরিচ্ছন্ন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, নাকি আবারো বিতর্কিত চেহারারা ঢুকে গেলেন?

নাগরিক সমাজের কড়া অবস্থান
পল্লবী রূপনগর ও কাফরুলের নাগরিক সমাজ মনে করছে, স্বচ্ছ ও ত্যাগী নেতৃত্ব ছাড়া বিএনপির সাংগঠনিক শক্তি বাড়বে না।

একজন স্থানীয় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি নজরুল হাসান মন্তব্য করেন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বস্তি নিয়ন্ত্রণ, আওয়ামী যুবলীগের সন্ত্রাসী নিয়ে বাহিনী গঠন, মার্কেট দখল, বাড়ী দখল এবং পুলিশের সোর্সগিরি ধরে–ছাড়ার ব্যবসা করে যারা রাতারাতি বড়লোক হয়েছে, তাদের যদি কমিটিতে জায়গা দেওয়া হয়, তবে সাধারণ মানুষ আস্থা হারাবে।”

সামনে পরীক্ষা মাঠেই
কমিটি ঘোষণার আনুষ্ঠানিক কাগজে নাম থাকাই শেষ কথা নয়। এখন দেখার বিষয়, নতুন আহ্বায়ক ও সদস্যরা আসলেই কি জনগণের পাশে থাকবেন, আন্দোলন-সংগ্রামে মাঠে নামবেন, নাকি শুধু ব্যানার–পোস্টার টাঙিয়ে শক্তি প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ কমিটিই হবে ঢাকার রাজনীতিতে বিএনপির তৃণমূল শক্তির পরীক্ষা। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে না পারলে এই কমিটি কাগজে ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে যাবে।

তবে কাফরুল থানা ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলেও নিচে হাতে লেখা- নির্দেশনা: আহ্বায়ক ও সদস্য সচিব, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এর যৌথ সাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিস্ট আমলে নির্যাতিতদের স্থান হয়নি কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য কমিটির তালিকায়: ত্যাগের মূল্যায়নে প্রশ্ন

🔥 পল্লবীতে পরকীয়ার জের: খুন-খারাবি আর রক্তের গন্ধে জর্জরিত রাজধানী! 🔥

জাহাঙ্গীর ভাইয়ের সবচেয়ে বড় শত্রু তাঁর জনপ্রিয়তা”, বিএনপি নেতা আবু সিদ্দিকের ফেসবুক পোস্টে তোলপাড়

পল্লবীতে সশস্ত্র ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন আটক

সাভারের রাজাশনে গুলি সহ যুবক গ্রেপ্তার, প্রেস ব্রিফিংয়ে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার

নিরাপদ উড্ডয়নে নতুন বার্তা: বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত মো. সেলিম

২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার আমিনুল হকের

প্রধান উপদেষ্টার ঈদ বক্তৃতা: ঐক্যবদ্ধ জাতি গঠনের অঙ্গীকার