শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগামীকাল প্রেসক্লাবে ১১ নেতার সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর ডেস্ক:

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সমাবেশ ডেকেছে সাংবাদিকদের চার সংগঠন।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

আগামীকাল রোববার এ সংবাদ সম্মেলনের
আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।, যেসব সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে আজকের সংবাদ সম্মেলনে তারা সবাই উপস্থিত ছিলেন।

আগামী কাল সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতারা ব্যাংক হিসাব তলবের বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিকার চাবেন।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে এ বিষয়ে একটি চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।, চিঠিতে ১৩ সেপ্টেম্বর মধ্যে এই তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

তালিকায় থাকা এই ১১ জন সাংবাদিক নেতা হলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে), সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে), সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে বিএনপি সমর্থিত), সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন। এ ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অশ্লীল শ্লোগান, সড়ক অবরোধ: রাষ্ট্রবিরোধী মুখোশধারী ‘ছাত্র’দের লাগাম টানার দাবি

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ

একাধিক স্বামীর সংসার করার পরেও অন্তরা কুমারী-বাংলাদেশ একাত্তর.কম

পল্লবীতে সাবেক ওসিকে রাস্তায় ঘিরে পেটালো স্বেচ্ছাসেবক দল! ছিনিয়ে নিল মোবাইল-টাকা-স্বর্ণালঙ্কার

ডিওএইচএস: নিরাপত্তার আড়ালে অপরাধের স্বর্গরাজ্য?

রূপনগর জুয়া ক্লাবে র‍্যাবের অভিযান: গ্রেফতার ৪৪

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের জন্য বিএনপির দরজা উন্মুক্ত: রিজভী

গোপালগঞ্জে কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী সোহাগীর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

আমিনুল হকের নির্দেশে পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের বাদাম গাছ রোপণ কর্মসূচি