শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভইরা দে গ্রুপের প্রধান আশিক আটক: গুলি-দখল-সন্ত্রাসের অবসান! 

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৫, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

রাজু আহমেদ| প্রকাশিত, ২৫ এপ্রিল ২০২৫

রাজধানীর পল্লবী ও আশপাশের এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখল, গুলি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং তাণ্ডবের মাধ্যমে এলাকাবাসীর ঘুম হারাম করা ‘ভইরা দে গ্রুপ’-এর প্রধান আশিক অবশেষে সেনাবাহিনীর গোপন অভিযানে গ্রেফতার হয়েছে।

আজ শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ রাত
৩টা থেকে ৫টার মধ্যে, কাফরুল থানাধীন সেকশন-১৩, ব্লক-বি’র একটি ফ্ল্যাট থেকে আশিককে ঘিরে ফেলে সেনাবাহিনীর টিম। পালানোর চেষ্টায় আশিক ভবনের সাততলা থেকে পাইপ বেয়ে ও ছাদ থেকে ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেনা সদস্যদের তৎপরতায় শেষরক্ষা হয়নি। লাফের ফলে সে গুরুতর আহত হয়ে বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই আশিকই ৫ আগস্ট ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ছায়াতলে বেড়ে ওঠা এক কিশোর গ্যাং নেতার প্রতিচ্ছবি। কখনো ছাত্রলীগের নাম ভাঙিয়ে, আবার কখনো পল্লবী ও ভাষানটেকের সন্ত্রাসীদের হয়ে সে এলাকায় অস্ত্রের মুখে রাজত্ব কায়েম করে রেখেছিল। তার বাহিনীর কাছে ছিল একাধিক আগ্নেয়াস্ত্র, যার মাধ্যমে সে গুলিচালনা, কুপিয়ে জখম, চাঁদাবাজি, দখলবাজি ও মারধর করে এলাকার সাধারণ মানুষকে ত্রস্ত করে রেখেছিল।

আশিকের পিতা খালেকুজ্জামান জীবন যুবলীগের পদধারী নেতা, যার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। রাজনৈতিক ছত্রছায়ায় বড় হয়ে ওঠা এই কিশোর আজ পুরো মিরপুর-রূপনগর অঞ্চলের আতঙ্কে রূপ নিয়েছিল।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ, গরিব, অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নামাজ পড়ে সেনাবাহিনীর জন্য দোয়া করেন। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন—এই দানব যেন আর কোনোদিন জেল থেকে মুক্তি না পায়।

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—
যেখানে থানা পুলিশের হাত গোঁজে, সেখানে সেনাবাহিনী সাহস, পরিকল্পনা আর দেশপ্রেম দিয়ে মানুষকে রক্ষা করে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী থানায় উত্তেজনা: যুবকের হামলায় ওসিসহ আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাঙ্গাবালীতে রেড ক্রিসেন্টের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা : দলনেতা জিসান, উপ-দলনেতা আরিফ

মেট্রোরেলের দেওয়াল ধসে ১ জনের মর্মান্তিক মৃত্যু!

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার ও স্থায়ী পুনর্বাসনের অঙ্গীকার করলেন আমিনুল হক

চুরির আগে ‘সহযোগিতা’ চাইল চোর—এএসআই মাসুদ সাময়িক বরখাস্ত

১৭ বছরে স্বৈরাচারের নির্যাতন ভূলে যাবার সুযোগ নেই : আমিনুল হক

শরিয়তপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল, সম্পাদক জাহিদুল

ফুটপাতে প্রকাশ্যে চাদাবাজি কালে ২ জন গ্রেফতার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও কূটনৈতিক চাপ প্রয়োজন