সোমবার , ৩০ মে ২০২২ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেট্রোরেলের দেওয়াল ধসে ১ জনের মর্মান্তিক মৃত্যু!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৩০, ২০২২ ১:৪২ অপরাহ্ণ

মেট্রোরেলের উপরের দেওয়াল ধসে একজনের মর্মান্তিক মৃত্যু! এ ঘটনা জানার পর ভয়ে কেউ মেট্রোরেলের নিচ দিয়ে যাতায়াত করতে চাইছেনা সাধারণ মানুষ।

বাংলাদেশ একাত্তর/আব্দুল্লাহ আল মাসুম;

রাজধানীতে মেগা প্রকল্পের মেট্রোরেলের ওয়াকওয়ের দেয়াল ধসে ইট মাথায় পড়ে এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর ১১ ইসলামী ব্যাংক হাসপাতালে সামনে এ দুর্ঘটনা ঘটে।

 এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) উদয় কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, মিরপুর সাড়ে ১১ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নির্মাণাধীন মেট্রোরেলের দেয়াল ভেঙে পড়ে সকালে একজনের মৃত্যু ঘটেছে। রক্তে রাঙ্গানো সড়কটি। মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনে ২০৩ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এসআই পিন্টু বলেন, লাশটি হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজরা এখনো আসেনি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।

নিহতের নাম সোহেল তালুকদার (৪৮), গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি মিরপুর-১১ আল-ফুয়াদ কমিউনিটি সেন্টারের উল্টো পাশে বউ বাজার এলাকার ৯ নম্বর রোডের ২৭ নং বাড়িতে ১০ বছরের একটি কন্যা সন্তান নিয়ে ভাড়া থাকতেন। 

এ ঘটনায় স্থানীয়ও প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, গত কাল ঢালাই দিলো আজ তা ভেঙে পড়ে একজনের জীবন কেঁড়ে নিলো। না জানি আর কত মায়ের বুক খালি করবে এই মেট্রোরেল।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক ক্ষমতার দাপটেই লতিফের যত অপকর্ম

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার আমিনুল হকের

কটিয়াদীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী আহত: ফায়ার সার্ভিসের অভিযানে প্রাণে রক্ষা, ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১০ কোটি টাকা জরিমানার দাবি

রূপনগর থানার বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামিসহ ১১ জন গ্রেফতার

লোহাগড়ায় বিএনপি নেতা মিরাজ ফকিরের হাত কেটে নেওয়ার মামলায় আওয়ামী লীগ নেতা মতিয়ার চেয়ারম্যান গ্রেফতার গ্রেফতার

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: মুহাম্মদ আফাজ উদ্দিন

নবজাতক শিশু অপহরণের পর মুক্তিপণ দাবী; গ্রেফতার-২

কাউন্সিলর সুখ টানেই মগ্ন: বিব্রতকর সেবা প্রত্যাশীরা

কুখ্যাত ব্যাংক ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

আশুলিয়ার ধর্ষণ মামলার পলাতক আসামী মুন্সিগঞ্জে গ্রেফতার

আশুলিয়ার ধর্ষণ মামলার পলাতক আসামী মুন্সিগঞ্জে গ্রেফতার