রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কটিয়াদীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী আহত: ফায়ার সার্ভিসের অভিযানে প্রাণে রক্ষা, ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১০ কোটি টাকা জরিমানার দাবি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৩, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

নির্মাণকাজের গাফিলতিতে ছাদ ধসে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রী; বারান্দার ছাদে পিলারের সংযোগ ছাড়াই কাজ চলছিল, ফলে মুহূর্তেই ধসে পড়ে জীবননাশের পরিস্থিতি তৈরি হয়।

কটিয়াদি (কিশোরগঞ্জ), ৩ আগস্ট ২০২৫:
কটিয়াদী পৌর ভবনের পাশেই একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক রাজমিস্ত্রী। শনিবার দুপুরে এই দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদের সাথে আশেপাশের পিলারের কোনো সংযোগ ছিল না। নির্মাণকাজে চরম গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ছাদটি হঠাৎ ধসে পড়ে। এতে রাজমিস্ত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এবং প্রাণ যায় যায় অবস্থা তৈরি হয়।

খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মই বেয়ে ভবনের উপরে উঠে ধ্বংসস্তূপ সরিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে মুমূর্ষু অবস্থায় মিস্ত্রীকে উদ্ধার করেন। এরপর তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণাধীন ভবনটির ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের গাফিলতি ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, নির্মাণকাজে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাও মানা হয়নি, যা শুধু কর্মীর জীবনের ঝুঁকিই নয়, ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ১০ কোটি টাকা জরিমানা আদায়ের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়,”এখনই যদি কঠোর শাস্তির ব্যবস্থা না হয়, তাহলে সামনে আরও ভয়াবহ ঘটনা ঘটতে বাধ্য।”

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রাণে বেঁচে যাওয়া রাজমিস্ত্রীর ঘটনায় কটিয়াদীবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক

ডিএমপি’র ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ;

ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অংকন

দলবদলের মুখোশে অপরাধের সাম্রাজ্য: রূপনগরের কুখ্যাত শরিফ মাতবরের রাজনৈতিক নাটকীয়তা

রূপনগরে বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা, দুই মাদক ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার

আ. লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের দানকৃত কোরআন শরিফ বিক্রি: মাদ্রাসা পরিচালক সালাউদ্দীনের প্রতারণা ফাঁস

পল্লবীতে মীম বাইক সার্ভিস সেন্টার উদ্বোধন

মানবপাচারকারী চক্রের মূলহোতা: প্রতীক গ্রেফতার