ঢাকা-১৪ আসনের সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার মো. সোহেল রানার।
বাংলাদেশ একাত্তর:সংবাদ
ঢাকা-১৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী মোঃ সোহেল রানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকার সেগুনবাগিচাস্থ বিভাগীয় নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি খালেদ বিন জসিমসহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা-১৪ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ সোহেল রানা বলেন, “ঢাকা-১৪ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের সক্রিয় সহযোগিতা ও সমর্থন পেলে এ আসনকে একটি আদর্শ ও বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করতে কাজ করব।”
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এলডিপির রাজনীতি জনগণের কথা বলে এবং মোঃ সোহেল রানা একজন সাহসী, পরিচ্ছন্ন ও মাঠপর্যায়ে পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে ঢাকা-১৪ আসনে দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

















