শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে ব্যবসায়ীর কাছে চাদা দাবি, সেনাবাহিনী ও ডিসি বরাবর লিখিত অভিযোগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১৬, ২০২৪ ২:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় একটি ইলেকট্রনিক শোরুমে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আশেপাশে সকল ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

এঘটনায় শোরুমের মালিক মোহাম্মদ আরিফ হোসেন তমাল মিরপুর রিপোর্টার্স ক্লাব অডিটোরিয়াম হল রুমে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত ১০ নভেম্বর (সোমবার) বিকেল ৩টার দিকে ১৫-২০টি মোটরসাইকেল যোগে ২৫-৩০ জন যুবকের একটি দল শোরুমে ঢুকে ভাঙচুর চালায়। এবং আগুন দেওয়ার হুমকি দেয়।

তিনি বলেন, তারা শোরুমে থাকা উপস্থিত কর্মচারীদের সামনে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দাবিকৃত টাকা না দিলে ভবিষ্যতে তার ব্যবসায়িক স্থাপনা ও জানমালের ক্ষতি করবে বলে হুমকি দেয়।

শোরুমের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরিফ হোসেন কয়েকজন হামলাকারীকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে সৈকত বাবু (৩৮), আরাব (২২), পলাশ (২৫), সাকিব (২৫), বাবু (২৭) এবং সাইফুল (৪৫) গংদের চিহ্নিত করেন। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময়ও শোরুমের ম্যানেজারকে মেরে ফেলারও হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন দারুসসালাম থানাধীন ১০ নং কমিউনিটি সেন্টার সেনাবাহিনীর ক্যাম্পে এবং মিরপুর উপ-পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন।

আরিফ হোসেন বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক পণ্য ব্যবসা করে আসছেন। ২০২২ সালে তিনি দারুসসালাম এলাকায় একটি চারতলা ভবন নির্মাণ করেন। ভবনের নিচতলায় তার শোরুমটি অবস্থিত।

গত ১০ নভেম্বর দুপুরে তার শোরুমে কর্মচারীরা উপস্থিত থাকলেও তিনি নিজে অনুপস্থিত ছিলেন। সেই সুযোগে স্থানীয় চাদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা শোরুমে ঢুকে চাঁদা দাবি করে।

ভুক্তভোগী আরিফ হোসেন পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছেন।

পুলিশ তাকে জানিয়েছেন, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জন্মদিন শুধু উৎসব নয়, রাষ্ট্র মেরামতের অঙ্গীকার”— ওয়াশিংটনে খালেদা জিয়াকে স্মরণে নয়ন বাঙালি

পল্লবীতে ব্যবসায়ীকে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

পলাশবাড়ী থানা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

মেট্রোরেলের দেওয়াল ধসে ১ জনের মর্মান্তিক মৃত্যু!

কালশী গণহত্যার একমাত্র জীবিত সদস্য ফারজানার দায়িত্ব নিলেন: আমিনুল হক

পল্লবীতে সড়কে গেট লাগিয়ে নার্সারী ভাড়া: থানায় জিডি

পদবন্চিত নেতাদের রবিবারের অনশন কর্মসূচি স্থগিত

মিথ্যা মামলায় আটক স্বামীর মুক্তির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নীলফামারীর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী মিরপুরে গ্রেফতার