বুধবার , ৬ মার্চ ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৬, ২০১৯ ৩:২৫ পূর্বাহ্ণ

কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা।

মোঃ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল ১১টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতানভীর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম রাকিবুল আহসান এবং স্বতন্ত্রপ্রার্থী পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য, সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন যুবলীগ নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আওয়ামী লীগ কলাপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম ও নিজাম উদ্দিন।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উম্মে তামিমা বিথী, শাহীনা পারভীন সীমা, লাইজুহেলেন লাকী।মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সোমবার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সহ মূল দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক

৫ই আগস্ট কারাগার ভেঙে পালানো মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নেত্রকোনায় গ্রেফতার

মিরপুরে বালুঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

রাজউকের নকশা জালিয়াতি ও হাজার কোটি টাকার সাম্রাজ্য: আড়ালে উপসচিব আবু সাঈদ মোল্লা

খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক

মাদরাসায় শিশু শিক্ষার্থীর ওপর নৃশংস নির্যাতন: মামলা দায়ের, অভিযুক্তরা পলাতক

আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে ‘অ্যানিম্যাল’

আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে ‘অ্যানিম্যাল’

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতা: র‌্যাবের হাতে গ্রেফতার

সদ্যজাত ৮ ছানা পানিতে ফেলে হত্যা: নিশি রহমানের নৃশংসতার প্রতিবাদে পাগলপ্রায় মা কুকুর ‘টমি’ জনমনে ক্ষোভের ঝড়

লন্ডনে পাবলিক বাসের লাইনে তারেক রহমান, দেশে ফিরলে কি থাকবেন একই সরলতায়?