বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সদ্যজাত ৮ ছানা পানিতে ফেলে হত্যা: নিশি রহমানের নৃশংসতার প্রতিবাদে পাগলপ্রায় মা কুকুর ‘টমি’ জনমনে ক্ষোভের ঝড়

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫

‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’—স্বামী বিবেকানন্দের এই বাণী যেন বর্বরতার মুখে আজ চরম অপমানিত। সদ্যজাত ৮টি সন্তান হারিয়ে পাগলপ্রায় মা কুকুর টমি বুকে দুধ নিয়ে পাড়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। গত দুইদিন ধরে কিছুই খায়নি সে। পাড়ার মানুষ যাকে ভালোবেসে টমি নামে ডাকত, সেই টমি এখন বুকফাটা কান্না নিয়ে সন্তানের খোঁজে ছুটছে এ গলি–ও গলি।

অভিযোগ উঠেছে—ঈশ্বরদি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান একটি ব্যাগে ভরে টমির সদ্যজাত ৮টি ছানাকে পাশের পুকুরে ফেলে হত্যা করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই জনমনে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের ঝড়। প্রাণপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই নিশি রহমানের বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছেন।

স্থানীয়রা বলেন, টমি কখনো কারো ক্ষতি করেনি। পথেই জন্ম, পথেই বাস—মানুষের দেয়া যেকোনো খাবার হাসিমুখেই গ্রহণ করত। কিন্তু হঠাৎই তার মাতৃত্ব স্নেহের উপর নেমে এলো অকথ্য নিষ্ঠুরতা। সন্তান হারানোর ব্যথায় দিশাহারা টমিকে সান্ত্বনা দেয়ার ভাষা কারো নেই।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার এক যুবক হত্যাকারীর বিরুদ্ধে মামলা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। সচেতন ও বিবেকবান নাগরিকরা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া এবং প্রাণী সুরক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে বহু মানুষ লেখছেন, ধিক, ধিক, ধিক, শত ধিক নিশি রহমানকে। প্রাণীও জীব, এ নির্মমতার বিচার হোক।”

বর্তমানে এলাকাজুড়ে আলোচনা–সমালোচনার কেন্দ্রবিন্দু এই বর্বরতা। টমির সুস্থতা কামনা করছেন সকলেই এবং দাবি করছেন—এ হত্যার বিচার অবশ্যই হতে হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

মিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন

ডিএনসিসির তহবিল নিয়ে বিভ্রান্তি দূর করলেন প্রশাসক শফিকুল ইসলাম খান

ঢাকা পশ্চিম ছাত্রদলের ৯টি থানা ও কলেজ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমনের ভিন্নধর্মী উদ্যোগ

পল্লবীতে সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মিরপুরে মাদক ব্যবসায়ীদের নতুন হাতিয়ার সংবাদ সম্মেলন

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেয়া হবে না: এস এম মান্নান কচি

রাঙ্গাবালীতে রেড ক্রিসেন্টের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা : দলনেতা জিসান, উপ-দলনেতা আরিফ