সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | সোমবার, ৩ নভেম্বর ২০২৫

রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ।

এ সময় বিভিন্ন পাবলিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থী এবং উডব্যাজ প্রাপ্ত শিক্ষককে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মন জয় করে নেয়।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন,
“আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা একসাথে একটি মানবিক ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আজকের এই অর্জন শুধু আপনাদের নয়, এটি পুরো সমাজের প্রেরণা।”
তিনি সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান পদে নতুন দুই মুখ

এবি পার্টির উদ্যোগে একুশে ফেব্রুয়ারী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাদা মনের মানুষ হাজ্বী আব্বাস উদ্দিন

ইমাম হুসাইনের বিয়েতে ঢোল বাজেনি, শাহাদাতে কিভাবে বাজে?” ১০ মহররমে এক যুবকের প্রশ্ন

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

পল্লবীতে ছুরিকাঘাতে যুবক নিহত

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মিরপুর প্রেসক্লাবের মানববন্ধন

রুপনগরে ঝিলপাড় বস্তি দখলের দৌড়: মাসে লাখ লাখ টাকার আয়, সোনার বাংলা মার্কেটও দখলবাজদের কবলে

আ.লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে; আমিনুল হক

যাত্রীবাহী বাসে শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব: যুবককে গনধোলাই