রবিবার , ২৪ মে ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রামিসা হত্যাকাণ্ড: ফরেনসিক রিপোর্টে মিলেছে ধর্ষণ ও হত্যার প্রমাণ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ২৪, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম: সংবাদ, ২৪ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর আগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, প্রধান আসামি সোহেল রানাই ধর্ষণের সঙ্গে জড়িত।

শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট শিশু ও অভিযুক্তের ডিএনএ নমুনা পরীক্ষা শেষে মামলার তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করে। একইসঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় রামিসাকে।

মামলার অভিযোগপত্রের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার (২৪ মে) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে।

এদিকে প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি।

রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানা-র উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, “ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, রামিসাকে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”

তিনি আরও জানান, অভিযোগপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রায় সব কাজ শেষ হয়েছে এবং সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আ.লীগ নেতার ভাতিজা পাগলা বাবু ডাকাতি মামলায় আটক

আ.লীগের ষড়যন্ত্রকারীরা দেশের কোনো ক্ষতি করতে পারবে না: আমিনুল হক

মিরপুরে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করে “গ্রীণ বিডি বন্ধু মহল”

গুজব মাস্টার প্রান্ত পারভেজের বিরুদ্ধে চাঁদাবাজি দখল ও অপপ্রচারের অভিযোগে পল্লবীতে ক্ষোভ

ঢাকা ১৬ আসনে আসছে জনতার অভিভাবক: নয়ন বাঙালি, দখল–চাঁদাবাজমুক্ত রাজনীতির নতুন অঙ্গীকার

পল্লবীতে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

আ.লীগ নেতা বাবুকে টার্গেট করা গুলি বোনের মাথায়? ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুনের রহস্য ঘনীভূত

ডেলটা হেলথ কেয়ার, মিরপুর লিমিটেড: চিকিৎসাসেবা নাকি বাণিজ্যের প্রতিযোগিতা?

“দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় জনগণ দেখতে চায় না : আমিনুল হক”