বিদেশি পিস্তল, চাকু ও একাধিক সিমকার্ড উদ্ধার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)
রাজধানীর রূপনগর আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সন্ত্রাসীর পরিচয়
আটক ব্যক্তির নাম মোঃ কাশেম আহমেদ (৩০)। তিনি আব্দুর রহিম ও মোছাঃ রোকেয়া বেগমের ছেলে এবং বাউনিয়াবাদ ডি ব্লক, ঢাকার বাসিন্দা। তার স্ত্রী মুন্নি আক্তার।
জব্দকৃত মালামাল
অভিযানে একটি বিদেশি পিস্তল (৬.৫ মি.মি, ইন্ডিয়ান), একটি ম্যাগাজিন, একটি চাকু, একটি মোবাইল ফোন, ৭টি সিমকার্ড, ৩টি মেমোরি কার্ড এবং নগদ ২,৪৪০ টাকা উদ্ধার করা হয়।
থানায় হস্তান্তর
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শনিবার সকাল ৭টা ১০ মিনিটে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত মালামালসহ মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


















