বৃহস্পতিবার , ২৫ মার্চ ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শোক সংবাদ: সাংবাদিক রাজু আহমেদের বাবা মো: মোস্তফা শেখ আর নেই

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২৫, ২০২১ ৫:৩০ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের ঘোষেরচর বাসিন্দা ও সাংবাদিক রাজু আহম্মেদের প্রিয় বাবা মো: মোস্তফা শেখ বুধবার (১৪ মার্চ) গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাসগৃহে ঘুমন্ত অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মো: মোস্তফা শেখের শেষকৃত্য ১৫ মার্চ সোমবার সকাল ৯টায় কলাবাগান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গোপালগঞ্জ সদর থানাধীন মার্কাস কবরস্থানে দাফন করা হয়। তিনি চার পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো: মোস্তফা শেখ গোপালগঞ্জ ঘোষেরচর কলাবাগান জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ও মুয়াজ্জিন ছিলেন। তার মেয়ে হেলেনা বেগম জানান, শনিবার রাতে বাবা সকল ভাই-বোনদের ফোন করে ডাকেন এবং বলেন, “আমাকে গোপালগঞ্জ নিয়ে চলো, আমি বাড়ী যাবো”। পরদিন সকালেই সকলেই ঢাকা থেকে গোপালগঞ্জে রওনা করেন। দুপুরে তারা বাড়িতে আসলে বাবা নিজেই গোসল করে খাওয়া-দাওয়া করেন এবং বিকাল ৩টার দিকে ঘুমিয়ে পড়েন। সাড়ে ৫টার দিকে ডাকলে তিনি আর ঘুম থেকে ওঠেননি।

মো: মোস্তফা শেখের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ একাত্তর.কম এর প্রধান উপদেষ্টা (বীর মুক্তিযোদ্ধা) শেখ ওয়াছি উজ্জামান লেলিন, প্রকাশক ও সম্পাদক শামীমা আক্তার, ভারপ্রাপ্ত সম্পাদক নাঈম উজ জামান, বার্তা সম্পাদক সৈয়দ বাবুল, গোপালগঞ্জ কলাবাগান জামে মসজিদের ইমাম আব্দুল হাই মোল্লাহ, বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সোহেল, গোপালগঞ্জের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিন্টু, সাবেক কাউন্সিলর চুন্নু প্রমুখ।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন তারা।

 

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপির নতুন সরকার গঠনের তোড়জোড়, টেকনোক্র্যাট কোটায় চমক আসছে

রাজধানীতে জাল সনদ প্রস্তুতকারী ৩ আটক

হযরত শাহআলী মাদ্রাসায় উন্নয়ন কাজ উদ্বোধন, নাগরিক সংবর্ধনায় সাজু

যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে বিএনপি : আমিনুল হক

বিশ্বম্ভরপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা দুই ভাইয়ের আতংকে থাকে সাধারণ মানুষ

রূপনগরে সন্ত্রাসীরা চাঁদা নিয়ে ক্ষ্যান্ত হননি, অবশেষে বাড়ীটি দখলের পায়তারা

মিরপুরে বালুঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

জনগণ নির্বাচন হতে দেবে না নিরপেক্ষ সরকার ছাড়া

জনগণ নির্বাচন হতে দেবে না নিরপেক্ষ সরকার ছাড়া : রিজভী

যুবলীগ নেতা সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী জামিনে মুক্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দলের ভাবমূর্তি নষ্ট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় কঠোর সিদ্ধান্ত