সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জনতার হৃদয়ে যে নাম — আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

সাবেক জাতীয় দলের ফুটবলার থেকে মানুষের ভরসার প্রতীক ঢাকা-১৬ আসনের মানুষের কাছে একটি পরিচিত নাম আমিনুল হক।

বাংলাদেশ একাত্তর: সংবাদ
খেলার মাঠের গোলপোস্ট ছেড়ে তিনি দাঁড়িয়েছেন মানুষের জীবনের পাশে। এলাকার বহু মানুষ তাকে শুধু একজন রাজনীতিক নয়, বরং বিপদের সময় প্রথম ফোন করা মানুষ হিসেবেই চেনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের একটি বড় অংশের দাবি, জনগণের ভোট তার পক্ষেই ছিল। অনেকের ভাষায়, “জয় তার হলেও ঘোষণা হয়নি। এ খবরে কেঁদেছে হাজারো মানুষ ” সেই বিতর্কের বাইরেও একটি বাস্তবতা স্পষ্ট — তিনি নির্বাচিত না হয়েও মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তা অনেক নির্বাচিত প্রতিনিধিকেও ছাড়িয়ে গেছে।

মানুষের জন্য মানুষের মানুষ
বস্তিবাসী থেকে মধ্যবিত্ত, অসহায় রোগী থেকে বিপদে পড়া পরিবার — সবার কাছে তিনি এক নির্ভরতার নাম।
কেউ বলে অভিভাবক, কেউ বলে সহায়তার হাত, আবার অনেকের কাছে তিনি শেষ আশ্রয়।

ঢাকা-১৬ এলাকায় বিভিন্ন সামাজিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার কারণে স্থানীয়রা তাকে “জনতার এমপি” বলেই ডাকে।
মানুষের আস্থা অর্জন কাগজে নয়, সম্পর্কের মাধ্যমে হয় — আর সেই সম্পর্কই তাকে আলাদা করেছে বলে মনে করেন এলাকাবাসী

রাজনীতির পরিচয়, মানুষের রাজনীতি
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উদ্যোগে চালু হওয়া “Hello Captain 16” অ্যাপের মাধ্যমেও অনেকেই সরাসরি যোগাযোগ ও তথ্য পাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

Hello captain 16

একটি প্রত্যাশা
এলাকার মানুষের আশা, মানুষের এই আস্থা ও ভালোবাসার স্বীকৃতি একদিন রাষ্ট্রীয় পর্যায়েও মিলবে। অনেকেই চান তিনি মন্ত্রিসভায় জায়গা পান — কারণ তাদের বিশ্বাস, যে মানুষ নির্বাচন ছাড়াই মানুষের পাশে থাকে, দায়িত্ব পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন।

শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়
কতটা ভালোবাসা পেলে একজন মানুষ, মানুষের মুখে মুখে এভাবে বেঁচে থাকে?

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে গণপিটুনির শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু: আইনশৃঙ্খলার ওপর নতুন প্রশ্ন

রাজধানীতে জাল সনদ প্রস্তুতকারী ৩ আটক

যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত মামলার পলাতক আসামী আবুল কাসেম গ্রেফতার

নতুন রূপে বগুড়ার মহাস্থান কলেজ: মাস্টার্স কার্যক্রমের উদ্বোধন

সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-৭৮-এ বিজয়শ্রদ্ধা

চাঞ্চল্যকর লালন হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার

পল্লবীতে দিনরাত লাখ টাকার জুয়ার আসর-সেনা ও পুলিশের অভিযানেও থামেনি বোর্ড

দলের নেতাকর্মীদের শপথ করিয়েছেন: আমিনুল হক

পল্লবীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করেছে, র‌্যাব-৪