রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপি নেতা নাজিম দেওয়ানের ইফতার আয়োজন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৬, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

জাকির হোসেন: প্রকাশিত, ১৬ মার্চ ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর দক্ষিণখানের ৫০ নম্বর ওয়ার্ডের সর্বসাধারণের জন্য ইফতারের আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণখান থানা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন।

রবিবার (১৬ মার্চ), রমজানের ১৫তম দিনে দক্ষিণখানের দেওয়ান পাড়ায় পাঁচ শতাধিক রোজাদারকে সঙ্গে নিয়ে তিনি ইফতার করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দেওয়ান মো. নাজিম উদ্দীন, যিনি গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন, বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবারের রমজানে আমরা সাধারণ মানুষের সঙ্গে ইফতার আয়োজন করছি। এটি পুরো রমজান মাসজুড়েই চলবে, যাতে আমরা জনগণের পাশে থাকতে পারি।”

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে তারেক রহমানের আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর আজীবন সহযোগী” মকসুদুল ইসলাম “স্বরণে “শীতবস্ত্র বিতরণ”

আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর,  রিকশা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন

ভবিষ্যতের জন্য ভুট্টা বিপ্লব: স্মরণে এরশাদ হোসেন সাজু

বীর মুক্তিযোদ্ধা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রণী নেতা এস এম আহসানউল্লাহ আর নেই

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

ঢাকা–১৬ তে পরাজয়ের পর বিএনপিতে ক্ষোভ: “হারেনি, হারানো হয়েছে”

চাঁদা না পেয়ে শিক্ষকের বিরুদ্ধে সাজানো মামলা, তদন্তে ফাঁস আসল ঘটনা”

পল্লবীতে বস্তি উচ্ছেদ: খোলা আকাশের নিচে বেঁচে থাকার করুণ আর্তনাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়ানুষ্ঠান

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল: মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের আলোকবর্তিকা