শুক্রবার , ১২ জুন ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাফরুলে বাইকারকে ইট দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাই: মূল পরিকল্পনাকারী কালু গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১২, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ

ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর হাতে ধরা মো. ফয়সাল ওরফে কালু

রাজু আহমেদ, প্রতিবেদক

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালু (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সম্প্রতি “মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই” শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই র‌্যাব-৪ এর একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোটরসাইকেল চালক রাফির সঙ্গে অভিযুক্তদের ব্যবসায়িক বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন আগেও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত কালু, পারভেজসহ কয়েকজন সহযোগী তাকে লক্ষ্য করে। এক পর্যায়ে কালু তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব জানায়, ভাইরাল ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

শীতে বিয়ে অনুষ্ঠান না করার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রীর

আজ যুবনেতা নয়ন বাঙ্গালীর শুভ জন্মদিন

যুবদলের রাজনীতিতে প্রশ্নের মুখে জামাল হোসেন বাপ্পি

কোটি টাকার চাঁদাবাজি’ অভিযোগ মিথ্যা প্রমাণিত: কলাবাগান থানার ওসি তদন্তে নির্দোষ

“অপরাধ নয়, আদর্শে রাজনীতি—ঢাকা মহানগর পশ্চিমে রবিন খানের জয়যাত্রা”

রূপনগরে খোলস বদলে সক্রিয় আওয়ামী দোসরদের আনাগোনা, আতঙ্কে স্থানীয়রা

বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অমিত, সম্পাদক শান্ত

রূপনগরে ভাসছে মাদক- প্রকাশ্যে চলে চাঁদাবাজি, ফোন কলে ইয়াবা ডেলিভারি

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’—মিরপুরে চার সন্তানের মায়ের লাশ নিয়ে থানায় অবস্থান, জনতার ঘেরাও

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সজিব