মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাকিবের স্ত্রী শিশিরের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ২৯, ২০১৯ ১০:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তার স্ত্রী উম্মে আল হাসান। তবে এখানে হতাশায় ভেঙে পড়েননি তিনি। বরং কঠিন সময়ের জয়গান গেছেন। বলেছেন, কিৎবদিন্তরা রাতারাতি হয় না তাদের অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়।

সাকিবের স্ত্রীর এমন স্ট্যাটাস তার শক্ত মানসিকতার পরিচয় হিসেবে দেখছেন সাকিবভক্তরা। ইতোমধ্যে তার স্ট্যাটাসটি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে।ফেসবুকে শিশির লেখেন, ‘লিজেন্ডরা রাতারাতি লিজেন্ড হয় না, অনেক ঝড়, অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে হতে হয়।

কঠিন সময় আসবে, কিন্তু তারা তা দৃঢ়চিত্তে আলিঙ্গন করে নেবে। আমরা জানি সাকিব আল হাসান কতখানি শক্ত! এই নিষেধাজ্ঞা তার নতুন শুরু। অন্য যেকোনো সময়ের তুলনায় সে শক্তভাবে আবার ফিরে আসবে। ইনজুরির কবলে পড়ে তাকে বহুবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে, আমরা দেখেছি বিশ্বকাপে সে কীভাবে ফিরে এসেছে। শুধু সময়ের ব্যাপার, আপনারা আমাদের যে ভালবাসা ও সমর্থন দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত হয়েছি। জাতি হিসেবে আমাদের এই ঐক্যটাই দরকার!

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাত্রী নিপীড়নে ছাত্রলীগ নেতা:পুনর্বাসনের নামে ধর্ষকদের স্বর্গ বানাচ্ছে রাজনীতি?

প্রধান শিক্ষকের চেয়ারে বসা সেই শিক্ষার্থীকে ক্ষমা করে দিলেন

বিশ্বম্ভরপুরে যৌতুকলোভী স্বামী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা!

বাংলা চলচ্চিত্রের খলনায়ক আদিলের কথা মনে পড়ে?

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, অভিযুক্তকে মারধর

আইনি সেবা পেতে পল্লবী থানায় টাকা লাগেনা-ওসি কাজী ওয়াজেদ আলী

বেনজীর আহমেদ টিটোর জন্মদিনে আসিফ আকবরের বিশেষ স্মরণ

ঢাকা উত্তরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানিতে অংশ নিলেন আমিনুল হক

ফাঁসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হোন, সেনাবাহিনী নিরপেক্ষ থাকুক: বিএনপি”

বাবা নেই, মাকে হাসপাতালে রেখে পরীক্ষাকেন্দ্রে ছুটেও ঢুকতে পারল না মেয়েটি!