শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীর সড়ক যেনো মরণ ফাঁদ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৫, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

প্রতিবেদক: কামরুল ইসলাম টিটু

(০৫ জুলাই ২০২৪ শুক্রবার)

রাজধানী পল্লবী এলাকার সড়ক  ওয়াসার খোঁড়াখুড়িতে জন দুর্ভোগ সৃষ্টি। প্রতিটা নতুন রাস্তা  কেটে   পানির লাইনের কাজ করতে গিয়ে প্রত্যেকটা পাকা রাস্তা খানাখন্দসহ নষ্ট করে ফেলেছে ওয়াসা। অথচ কাটা কোন রাস্তা তারা রিপিয়ার করছে না। যেকারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা।

এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে তাদের এই রাস্তা কাটার কারণে। স্থানীয় বাসিন্দা প্লাবন বলেন, বৃষ্টির  সময় সড়ক কাটাকাটি না করলেই হয়। রাস্তা কেটে ফেলে রাখে মাসের পর মাস। এই অবস্থা চলতে থাকলে জনগণের দুর্ভোগ অনেক বেড়ে যাবে।

এদিকে মিরপুর ১২ নাম্বার সি ব্লক, ডি ব্লক, এ ব্লক, বি ব্লকসহ আশেপাশে সব জায়গায়ই একই চিত্র।

এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় সড়কের এতটাই খারাপ অবস্থা যা সংস্কার কবে নাগাদ হবে তা বলতে পারেনা কেউই। আশেপাশের লোকজন তাদের কাজে খুবই অস্বস্তি মনে করছে। এই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করে স্কুল কলেজসহ অফিস গামী বহু মানুষ। নিজেদের ব্যক্তিগত গাড়ি বাহির করতে পারছে না। বাসার সামনে  ড্রেন নির্মাণ কাজের পর থাকে ঢাকনা খোলা।

এদিকে সিরামিক মেইন রোডের অবস্থা তো আরো বেহাল দশা। মিরপুর ১২ নম্বর থেকে বঙ্গবন্ধু কলেজ পর্যন্ত যাওয়া পথে প্রায় ৭-৮টি গর্ত এমনভাবে রয়েছে যেকোনো সময় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টি হলে ছোট বড় খানা গর্ত ময়লা পানিতে ডুবে যায়। এলাকাবাসীর একটাই দাবি রাস্তাঘাট যত দ্রুত সম্ভব ঠিক করে সাধারন মানুষের চলাচলের যেনো কোনো প্রকার বিঘ্ন না ঘটে।

সড়ক খুঁড়াখুঁড়ির সময় ওয়াসার নিয়জিত দাবী করা ব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, আমাদের কাজ রাস্তা কেটে পাইপ বসানো। সিটি কর্পোরেশন রাস্তা ঠিক করা। তারা যদি খানাখন্দ বা গর্ত ঠিক না করে তাহলে আমরা কি বলবো। তিনি পরামর্শ দিলেন আপনারা সিটি কর্পোরেশনে যান ওখানে গেলে সড়ক সংস্কার সহ বিস্তারিত জানতে পারবেন।।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল: মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের আলোকবর্তিকা

আশুলিয়ায় ভুয়া টিভি ও পত্রিকার সাংবাদিক নিয়োগ বানিজ্যে: আটক-৮

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন- আমিনুল হক

সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করায় র‌্যাবের হাতে আটক

চুরির আগে ‘সহযোগিতা’ চাইল চোর—এএসআই মাসুদ সাময়িক বরখাস্ত

পল্লবীতে প্রতারক জসিম উদ্দিনের ১০০ কোটি টাকা আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপের সংঘর্ষ: আহত ৫

চাঁদা না পেয়ে, মাতাল বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল

পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

রূপনগরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক